রোজদিন ডেস্ক : অসমে তৃণমূল – বিজেপি নামের নতুন দল গঠন হতে চলেছে!! সদ্য দল ছাড়া গেরুয়া শিবিরের বিশিষ্ট নেতা জয়ন্ত দাস এই কথা জানান। সূত্রে র খবর,
দীর্ঘ দিন বিজেপির এই একনিষ্ঠ নেতা এবার নির্বাচনে দিশপুর থেকে প্রার্থী হতে চেয়েছিলেন। কিন্ত দল তাঁর এই প্রস্তাব প্রত্যাখ্যান করে সদ্য কংগ্রেস থেকে আসা প্রদ্যুত বরদোলুইকে এই আসনে মনোনয়ন দিয়েছে। অন্য আসনের নিরিখে যা বিজেপির নিরাপদ আসন মনে করা হয়।
অসমে বিজেপি ক্ষমতায় আসার বহু আগে থেকে দলের একনিষ্ঠ কর্মী জয়ন্ত দাস।
অভিযোগ, কংগ্রেস ছেড়ে আসা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার আমলে আদি বিজেপি নেতারা কোণঠাসা। পরন্তু দাপট বেশি কংগ্রেস থেকে আসা নব্য বিজেপিদেরই।
ক্ষুব্ধ জয়ন্ত দাস অভিমানে দল তো ছেড়েছেনই, নির্দল হিসাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাও করবেন বলে জানান। ভবিষ্যতে তৃণমূল বিজেপি নামের দল গড়বেন বলে ঘোষণা করেন৷
এই তৃণমূলের সঙ্গে অবশ্য পশ্চিমবঙ্গের শাসক দলের যোগ নেই, বিজেপির তৃণমূল স্তরের নেতা, কর্মী, সমর্থকদের নিয়ে তিনি এই দল গড়তে চান বলে জানা যায়!

Be the first to comment