রোজদিন ডেস্ক, কলকাতা:- বৃষ্টি ও ডিভিসির ছাড়া জলে জল বেড়েছে বাংলার বহু জেলার। পশ্চিম মেদিনীপুরের ঘাটালে জল বেড়েছে। অনেক জায়গা জলের তলায়। আজ একুশে জুলাইয়ের সকালে সেই জলমগ্ন এলাকা থেকে দেখা গেল এক আবেগপ্রবণ ছবি। জলমগ্ন এলাকা থেকেই তৃণমূল কর্মী সমর্থকরা নৌকায় করে যাচ্ছে ধর্মতলার দিকে।
উল্লেখ্য, ঘাটাল পুরসভার ১ নম্বর ও ২ নম্বর ওয়ার্ড-সহ জলমগ্ন এখনও একাধিক ওয়ার্ড। বাড়ি থেকে নৌকা ও ডিঙি চড়ে ঘাটালের আড়গোড়া এলাকা থেকে বাসে করে ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিলেন তৃণমূলের কর্মী সমর্থকরা। নৌকায় চড়ে দলীয় পতাকা হাতে ঝুমি নদী পেরিয়ে বন্যা কবলিত ঘাটাল ব্লকের মনসুকা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকা থেকেও ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিলেন তৃণমূলের কর্মী সমর্থকরা।
প্রসঙ্গত উল্লেখ্য, ডিভিসির জল ছাড়া নিয়ে একাধিকবার অভিযোগ তুলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Be the first to comment