রোজদিন ডেস্ক : কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ করা ইস্তাম্বুলগামী বিমানের ক্রু সহ যাত্রীরা বুধবার কলকাতায় থেকে গেছেন। তাঁদের সবাইকে নিরাপদে বিমান থেকে নামিয়ে হোটেলে নিয়ে যাওয়া হয়। আজ, বৃহস্পতিবার তাঁদের নিতে অন্য বিমান আসবে বলে বিমানবন্দর সূত্রে জানা যায়। বুধবার
কাঠমান্ডু থেকে ইস্তাম্বুলগামী এই বিমান ক্রু সহ ২৩৬ জন আরোহীকে নিয়ে উড়ানের পরেই ডান দিকের ইঞ্জিনে আগুন লাগে। চালক গতিপথ পরিবর্তন করে বিমান নিয়ে কলকাতা বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেন। সূত্রের খবর, কলকাতা বিমানবন্দরের সহায়তা, আতিথেয়তায় মুগ্ধ তাঁরা। ইঞ্জিনে আগুন লাগার পর বড় দুর্ঘটনার হাত থেকে বিমানটি রক্ষা পেয়েছে বলে মনে করেন কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ। সবাইকে নিরাপদে নামিয়ে আনতে পেরে খুশি তাঁরাও।

Be the first to comment