মামদানিকে তোপ ট্রাম্প, মাস্কের

Spread the love

রোজদিন ডেস্ক : আমেরিকার নিউ ইয়র্কের মেয়র পদপ্রার্থী মামদানির সঙ্গে  ব্রুকলিনের এক মসজিদের ইমামের হাসিমুখে ঘনিষ্ঠ ছবি দেখে তোপ দাগলেন ডোনাল্ড ট্রাম্প। পরিস্কারই জানিয়ে দিলেন, লজ্জা!  লজ্জা!! যে ইমামের সঙ্গে মামদানি ছবি দিয়েছেন, তিনি ১৯৯৩ সালে বিশ্ব বাণিজ্য কেন্দ্রে বোমা হামলার সন্দেহভাজন ছিলেন।

প্রসঙ্গত, ভারতীয় বংশোদ্ভূত মামদানি নিউ ইয়র্কের মেয়র পদ প্রার্থী হওয়ার সময় থেকেই অসন্তুষ্ট ট্রাম্প, তাঁর দল ও অনুগামীরা। একে তাঁরা বিপর্যয় বলে মনে করেন। বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক মীরা নায়ারের পুত্র মামদানি নিউ ইয়র্ক-এ এক জনপ্রিয় মুখ। ডেমোক্র্যাটরা তাঁকে আমেরিকার গুরুত্বপূর্ণ এই শহরের মেয়র পদপ্রার্থী করায় প্রথম থেকেই বিরোধিতা করছেন ট্রাম্প। এমন কি মামদানি জয়ী হলে অর্থ সহায়তা বন্ধ করারও হুমকি দিয়েছেন। ৩৪ বছরের তরুণ মামদানি অবশ্য এই সবে গুরুত্ব দিচ্ছেন না। শুক্রবার তিনি ব্রুকলিনের মসজিদে যান, সেখানে ইমাম সিরাজ ওয়াহহাজ এর সঙ্গে কথা বলেন, তাঁর সঙ্গে ছবি পোস্ট করেন। ইমামকে দেশের অন্যতম প্রধান মুসলিম নেতা বলে প্রশংসাও করেন।

এতে দারুণ চটেছেন ট্রাম্প। উপ রাষ্ট্রপতি ভান্স, ধনকুবের মাস্ক প্রমুখ সকলেই এর তীব্র নিন্দা করেন। তাঁদের অভিযোগ, ১৯৯৩ সালে বিশ্ব বাণিজ্য কেন্দ্রে বোমা হামলায় ৬ জন প্রাণ হারান। এতে পরোক্ষভাবে নাম জড়িয়ে ছিল এই ইমামের। একাধিক বার তাঁর বিরুদ্ধে প্ররোচনামুলক বক্তব্য রাখারও অভিযোগ আছে। এমন একজন বিতর্কিত ব্যক্তির সঙ্গে নিউ ইয়র্কের হবু মেয়রের ঘনিষ্ঠতা নিয়ে বিভিন্ন মহলে তোলপাড় উঠেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*