রোজদিন ডেস্ক : মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারত তথা প্রধানমন্ত্রীর সম্পর্ক ক্রমেই উন্নত হচ্ছে! হোয়াইট হাউসে দীপাবলি পালন করেন ট্রাম্প। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোনও করেন। এতে খুশি প্রধানমন্ত্রী সমাজ মাধ্যমে মার্কিন রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান। বলেন, “ধন্যবাদ রাষ্ট্র পতি ট্রাম্প। আপনার ফোন কল ও উষ্ণ দীপাবলি অভিনন্দনের জন্য। আলোর এই উৎসবে, আমাদের দুটি মহান গণতন্ত্র আশার আলোয় বিশ্বকে আলোকিত করে এবং সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে দাঁড়াক। ”
অন্যদিকে হোয়াইট হাউসে প্রদীপ জ্বালিয়ে দীপাবলি উদযাপন করেন ট্রাম্প, ভারতবাসী ও তাঁর দেশে থাকা ভারতীয়দের উষ্ণ শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কথা হয়েছে বলে জানান। বাণিজ্য নিয়ে ও তাঁদের আলোচনা হয়। এই বিষয়য়ে তিনি আগ্রহী। পাকিস্তান ও ভারতের সঙ্গে তাঁদের কোন যুদ্ধ নেই বলে মন্তব্য করেন।
প্রধানমন্ত্রীর প্রশংসা করে ফের তাঁকে মহান ব্যক্তি ও মহান বন্ধু বলে অভিহিত করেন।
দীপাবলিকে অজ্ঞতার ওপর জ্ঞান ও মন্দের ওপর ভালর জয়। প্রদীপের শিখা সকলকে জ্ঞানের পথ অন্বেষণ করতে ও অধ্যবসায়ের সঙ্গে কাজ করতে বলে। তাঁদের অজস্র আশীর্বাদের জন্য সর্বদা ধন্যবাদ জানানোর কথা মনে করিয়ে দেয়।
হোয়াইট হাউসের এই অনুষ্ঠানে ভারতের রাষ্ট্রদূত বিনয় মোহন কোয়াত্রা, এফবিআই প্রধান কাশ প্যাটেল-সহ বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন।
অন্য সূত্রের খবর, ভারতের ওপর বাণিজ্য শুল্ক কিছুটা কমানোর কথা ভাবছে আমেরিকা।

Be the first to comment