রোজদিন ডেস্ক : ইঞ্জিনে আগুন ধরে যাওয়ায় ইস্তাম্বুলগামী বিমানের জরুরি অবতরণ হল কলকাতা বিমানবন্দরে। আজ দুপুর একটা আটত্রিশ মিনিটে আচমকাই কর্মব্যস্ত কলকাতা বিমানবন্দরে জরুরি সতর্কতা জারি করা হয়। কাঠমান্ডু থেকে ইস্তাম্বুলগামী একটি যাত্রীবাহী বিমানের ডান দিকের ইঞ্জিনে আগুন ধরে যাওয়ায় তার দিকপথ পরিবর্তন করে কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ করে। সূত্রের খবর, ১১ জন ক্রু-সহ ২৩৬ জন আরোহী নিয়ে বিমানটি কাঠমান্ডু থেকে তুরস্কের রাজধানী ইস্তাম্বুল অভিমুখে রওনা দেয়। ওড়ার পরই এর ডান দিকের ইঞ্জিনে আগুন লাগে। বিমান চালক কলকাতা বিমানবন্দরের ট্রাফিক নিয়ন্ত্রণে বার্তা পাঠান। তড়িঘড়ি সবরকম সতর্কতামূলক ব্যবস্থা নিয়ে দুপুর ২ টো ৪৯ মিনিটে বিমানটি নিরাপদে কলকাতা বিমানবন্দরে অবতরণ করলে সব মহলেই স্বস্তি মেলে। এই প্রেক্ষিতে কলকাতা বিমানবন্দরে জরুরি পরিস্থিতি জারি করে সব রকম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়। সব যাত্রী, ক্রু-রা নিরাপদে অবতরণ করেন।

সুত্রের খবর, বিমান চালক ডান ইঞ্জিনের আগুন লাগলে তা বন্ধ করে দেন, কাঠমান্ডুর পশিচমে এর গতি পথ পরিবর্তন করে দেওয়া হয়। এই প্রেক্ষিতে নেপালের ত্রিভুবন বিমানবন্দর ও ১৫ মিনিটের জন্য বন্ধ রাখা হয়।
কিভাবে এর ইঞ্জিনে আগুন লাগলো তা তদন্ত করা হচ্ছে বলে জানা যায়।

Be the first to comment