ত্রিপুরার খোয়াই-এ জলে ডুবে দুই পড়ুয়ার মৃত্যু

Spread the love

রোজদিন ডেস্ক : 
ত্রিপুরার খোয়াই এর জলে ডুবে মর্মান্তিক ভাবে প্রাণ হারালেন দুই তরুণ পড়ুয়া। রবিবার দুপুরে খোয়াই এর ধনাবিল এলাকায় পাঁচ বন্ধু মিলে বেড়াতে যান। এরপর দুই বন্ধু মনদীপ পাল ও ভীষ্ম দাস চৌধুরী জলে নামেন। স্থানীয় মানুষের অনুমান, জলের গভীরতা সম্পর্কে ধারাণা না থাকায় কিছুক্ষণের মধ্যেই তাঁরা জলে তলিয়ে যান। স্থানীয় মানুষ দ্রুত উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়ে তাঁদের উদ্ধার করেন। পুলিশ তাঁদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
দুই তরুণ পড়ুয়ার এই মর্মান্তিক পরিণতিতে এলাকায় গভীর শোকের ছায়া নেমেছে।
পুলিশ তদন্ত করছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*