রোজদিন ডেস্ক :
মধ্য প্রাচ্যে ফের যুদ্ধের দামামা বেজে ওঠায় উদ্বিগ্ন রাষ্ট্র সঙঘ। এই যুদ্ধ বন্ধের জন্য আমেরিকা ও ইরানকে আহ্বান জানালেন রাষ্ট্র সঙ্ঘের মহা সচিব আন্তনিও গুতারেস৷ রবিবার এক বিবৃতিতে রাষ্ট্র সঙঘের মুখপাত্র স্টিফেন দুজারিক বলেন, সম্প্রতি ইরানে মার্কিন সামরিক বাহিনীর হানা ও হরমুজ প্রণালীতে ইরানের বাণিজ্যিক জাহাজ ও উপসাগরে হামলা অবিলম্বে বন্ধ হোক। রাষ্ট্র সঙ্ঘের মহাসচিব বিবদমান উভয় পক্ষকে আলোচনায় শুরু করতে ও আঞ্চলিক অস্থিতি বন্ধ করতে কুটনৈতিক স্তরে সমাধানের কথা বলেছেন।
সম্প্রতি এক জাহাজে আক্রমণের ফলে সাধারণ ক্রু সদস্য নিখোঁজ ও জাহাজটিতে আগুন লেগে যাত্রা ব্যাহত হয়।
গত ফেব্রুয়ারির শেষ থেকে চলা আমেরিকা-ইরান যুদ্ধে ভারত-সহ বহু দেশই সমস্যায় পড়েছে। উভয় পক্ষই যুদ্ধ বিরতির কথা বলে ফের সংঘাতে লিপ্ত হওয়ায় উদ্বিগ্ন সারা বিশ্বই।

Be the first to comment