পানিহাটিতে প্রচারে অভয়ার মা

Spread the love

রোজদিন ডেস্ক : ২০২৪ সালে কলকাতার আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে এক চিকিৎসকের ধর্ষণ এবং হত্যাকাণ্ডের প্রতিবাদে অভয়া আন্দোলন গড়ে ওঠে । এই আন্দোলন মূলত সকল কর্মস্থলে নারী সুরক্ষা এবং অভয়ার ন্যায় বিচার চেয়ে গড়ে উঠেছিল। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই অরাজনৈতিক আন্দোলনে প্রত্যেকে শামিল হয়, রাত দখল ও অন্যান্য বহু কর্মসূচির মাধ্যমে পশ্চিমবঙ্গ তথা সারা রাজ্যে এমনকি সারা ভারতবর্ষ জুড়ে চলে এই আন্দোলন। আমাদের ঘরের মেয়ের এই মর্মান্তিক পরিণতি সারা ভারতবাসী মেনে নিতে পারিনি আজও তার ক্ষত আমাদের প্রত্যেকের হৃদয়ে রয়েছে।

আসন্ন বিধানসভা নির্বাচনে পানিহাটি কেন্দ্র থেকে মেয়ের মৃত্যুর বিচার চেয়ে বিজেপির প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন অভয়ার মা। আর জি কর মেডিকেল কলেজে নিহত অভয়ার মৃত্যুর ন্যায় বিচারের দাবিতে রত্না দেবনাথ পানিহাটি কেন্দ্র থেকে পদ্ম শিবিরের হয়ে লড়াই করছেন। আজ ভোট প্রচারে নামলে দেখা যায় অভয়ের মা রত্না দেবীর শাড়ির পাড়ে মেরুদন্ড বিক্রি নেই স্লোগান । এলাকাবাসী চোখের জলে রত্না দেবীকে স্বাগত জানান এবং আশ্বস্ত করেন নারী সুরক্ষা রক্ষায় ও ন্যায় বিচারের দাবিতে তারা সর্বদা তার সঙ্গে আছেন। রত্না দেবীর প্রধান দাবি আর যেন কোন মা সন্তানহারা না হয়, অভয়ার মতো আর কোন মেয়েকে দুর্বিষহ অত্যাচার সহ্য করতে যাতে না হয় তাই বিজেপিকে ভোট দিতে হবে । তিনি বলেন, আমি জিতলে পানিহাটিবাসীর জয় হবে, ভয়ে কুকরে থাকা মানুষগুলো নিজেদের দুঃখ, দুর্দশা, প্রতিবাদের কথা বলতে পারবে। তাই আসন্ন নির্বাচনে তৃণমূলের অপদার্থ সরকারকে সরিয়ে বাংলায় বিজেপি সরকারকে বিপুল ভোটে জয়ী করতে হবে পদ্ম শিবির মনে করে ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*