কাঁচড়াপাড়ার এক বেসরকারি স্কুল থেকে মিলল বিপুল নগদ-সহ নানা আপত্তিকর সামগ্রী

Spread the love

প্রতিবেদন: উত্তর ২৪ পরগনার কাঁচড়াপাড়ার এক বেসরকারি ইংরাজি মাধ্যম স্কুল থেকে মিলল হিসেব বহির্ভূত বিপুল অঙ্কের টাকা। সেই সঙ্গে স্কুলের একটি ঘরে থাকা আলমারি থেকে মিলল কন্ডোম-সহ নানা আপত্তিকর সামগ্রী। যা নিয়ে তুমুল শোরগোল এলাকা জুড়ে। ঘটনার তদন্তে নেমেছে বীজপুর থানা। কদিন আগেই কলকাতার সুরেন্দ্রনাথ কলেজের বন্ধ ইউনিয়ন রুম থেকেও একই ভাবে মিলেছিল উইয়ে খাওয়া লক্ষ লক্ষ টাকার বান্ডিল। বুধবার গভীর রাতে ওই বেসরকারি স্কুলে তল্লাশি অভিযান শুরু হয়। অভিযানে নগদ মিলতেই আনা হয় কাউন্টিং মেশিন। শুরু হয় টাকা গোনা। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার ভোর ৪টে পর্যন্ত ১ কোটি ৭৭ লক্ষ টাকা মিলেছে। স্কুলের সিক রুমে থাকা একটি আলমারি থেকে মিলেছে কন্ডোমের প্যাকেটও। গত কয়েকদিন ধরে বীজপুরের নতুন বিধায়ক সুদীপ্ত দাস তাঁর বিধানসভা এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলির ডেটা ব্যাঙ্ক তৈরির কাজ শুরু করেছেন। সেই কাজের সূত্রে বিধায়কের কাছে এই খবর আসে। রাতেই স্কুলে পৌঁছে যান বিধায়ক। খবর যায় পুলিশেও। কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ পৌঁছে নগদ উদ্ধারের পর রাতেই টাকা গোনা শুরু হয়। টাকা উদ্ধারের ঘটনায় বিজেপি বিধায়ক বলেন, পার্থ চট্টোপাধ্যায়ের ঘর থেকে যেমন টাকা পাওয়া গিয়েছিল, সে রকম টাকা। এই টাকা স্কুলের নয়। এটা কমল অধিকারী, সুবোধ অধিকারী, পার্থ ভৌমিকের ব্ল্যাক মানি। তারা ইডি-সিবিআইয়ের ভয়ে এই টাকা স্কুলে লুকিয়ে রেখছিল। তবে তাঁদের তরফে এখনও কোনও পালটা প্রতিক্রিয়া মেলেনি। পুলিশ স্কুলের কয়েকজন আটক করে জেরা শুরু করেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*