আজই সিআইডিতে হাজিরা অভিষেকের, এখনই কঠোর পদক্ষেপ নয়, নির্দেশ হাইকোর্টের

Spread the love

প্রতিবেদন: কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দের কড়া ধমক খেলেন অভিষেকের আইনজীবী অয়ন ভট্টাচার্যকে। বৃহস্পতিবার সই জাল কাণ্ডে অভিষেকের দায়ের করা আবেদনের শুনানি ছিল কলকাতা হাইকোর্টে। এর আগে এই মামলা থেকে অভিষেকের আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সরে দাঁড়ান। সওয়াল করেন অয়ন ভট্টাচার্য। সেখানেই বিচারপতি কড়া ধমক দিয়ে বলেন, আর কবে সিআইডিতে উনি হাজিরা দেবেন? আজই সন্ধে ৬টার মধ্যে তাঁকে সিআইডির কাছে হাজিরা দেওয়ার নির্দেশ দেন বিচারপতি। আদালতের আরও নির্দেশ, তদন্তে সহযোগিতা করতে হবে অভিষেককে। দু’সপ্তাহ পর মামলার পরবর্তী শুনানি। এই সময়সীমা পর্যন্ত অভিষেকের বিরুদ্ধে গ্রেফতারির মতো কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না সিআইডি, তাও জানিয়ে দিয়েছে বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চ।প্রাথমিক ভাবে জানা গিয়েছে, বিকেল ৪টে নাগাদ দিল্লি থেকে কলকাতায় ফিরছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফিরে সন্ধ্যা ৬টা নাগাদ তিনি ভবানী ভবনে সিআইডির দফতরে হাজিরা দিতে পারেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*