রোজদিন ডেস্ক :
ওমানে মার্কিন হানায় তিন ভারতীয় নিহত হয়েছেন। কেন্দ্রীয় জাহাজ মন্ত্রী সর্বানন্দ সোনওয়াল সমাজ মাধ্যমে এই ঘটনাকে অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেন।
গতকাল ভারতীয় ট্যাঙ্কারে আচমকাই এই মার্কিন হানায় বিস্মিত ভারত।
সর্বানন্দ সোনওয়াল বলেন, দেশের নাবিক পরিবারে এই ঘটনা বড় ক্ষতি। এই কঠিন সময়ে কেন্দ্রীয় সরকার নিহত পরিবারগুলির পাশে থেকে তাঁদের সর্বতোভাবে সহায়তা করবে। তিনি অবিলম্বে জাহাজের অন্য কর্মীদের উদ্ধার করতে ও নিহতদের দেহাবশেষ শেষকৃত্যের জন্য ফেরাতে সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দিয়েছেন।
উল্লেখ্য গতকাল এই হানায় ট্যাঙ্কারের তিন ভারতীয় নিখোঁজ ছিলেন। আজ সরকারি ভাবে তাঁদের মৃত্যুর কথা জানানো হোল। এই মর্মান্তিক ঘটনায় কেব্দ্রীয় সরকার ক্ষুব্ধ বলে জানা গেছে।
ওমান উপসাগরে এই তেলবাহী জাহাজ ইরান থেকে মার্কিন নৌ অবরোধ লঙ্ঘন করেছিল বলে অভিযোগ।
আমেরিকার হামলায় তিন জন ভারতীয় নিহত, ২১ জন নাবিককে উউদ্ধার করা হয়েছে।

Be the first to comment