প্রতিবেদন: গতকাল বুধবারও কলকাতা হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে এজলাসে গলা ফাঁটাতে দেখা গিয়েছিল তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু বৃহস্পতিবার আচমকাই অভিষেকের সব মামলা থেকে সরে দাঁড়ালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে মামলা থেকে সরলেন তাঁর ছেলে আইনজীবী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ও। এদিন সকালে অভিষেকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন কল্যাণ। তিনি বলেন, অত্যন্ত উদ্ধত অভিষেক। ওর জন্যই দলটা শেষ হয়ে গেল। তিনি আরও বলেন, আমি গতকাল সওয়াল করলাম। আজ শুনানি হবে স্থির হল। এরপরই কল্যাণের দাবি, রাতে তাঁর ছেলেকে ফোনে অভিষেক কিছু বলেন। তারপরই ক্ষুব্ধ, অপমানিত সাংসদ মামলা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। তিনি গোটা বিষয়টি দলনেত্রীকেও জানাতে চলেছেন বলেই খবর। এই ঘটনায় তৃণমূল শিবিরে নতুন করে অস্বস্তি শুরু হয়েছে।

Be the first to comment