রোজদিন ডেস্ক: bকর না বৃদ্ধি করে রাজ্যের রাজস্ব বৃদ্ধি করতে চান নতুন অর্থ মন্ত্রী স্বপন দাশগুপ্ত। দফতরের দায়িত্ব নিয়ে তিনি বলেন,কর বাড়লেই যে রাজস্ব বাড়বে তা নয়,কর কমালেও রাজস্ব বাড়তে পারে। এই বিষয়ে চিন্তা ভাবনা দরকার।
আগামী ২২ জুন রাজ্য বাজেট। রাজ্যের প্রথম বিজেপি সরকারের বাজেট জনমুখী করাই তাঁদের মূল লক্ষ্য বলে ইঙ্গিত মেলে।
বৃহস্পতিবার নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিল্লি গেছেন। এবার নীতি আয়োগের সহ সভাপতি হয়েছেন অশোক লাহিড়ি। রাজ্যের চাহিদা, প্রয়োজন নিয়ে তিনি যথেষ্ট ই ওয়াকিবহাল বলে অভিজ্ঞ মহল মনে করেন। রাজ্যে ডবল ইঞ্জিন সরকারের সুফল এবার মিলবে বলেই বিভিন্ন মহলে র আশা।

Be the first to comment