রোজদিন ডেস্ক: রাজ্যে শিল্পে গরিমা আনতে ই হবে বলে নতুন শিল্প মন্ত্রী তাপস রায় জানিয়েছেন। রাজ্যে বিনিয়োগ বৃদ্ধি, বাইরে থেকে লগ্নি আনা তাঁর বড় চ্যালেঞ্জ৷ এই রাজ্য যে শিল্প বান্ধব, এই বার্তা তিনি শিল্প পতিদের কাছে পৌঁছে দিতে চান।
সিঙ্গুর থেকে টাটা সংস্থাকে বিদায় করে ক্ষমতায় এসেছিল তৃণমূল। টাটাকে ফেরানোর চেষ্টা ও রাজ্য করবে৷
প্রাক্তন মুখ্যমন্ত্রী র প্রতি বছর মহা সমারোহে শিল্প সম্মেলন কে কটাক্ষ করে তাপস রায় বলেন, স্পেনে গিয়ে হারমোনিয়াম বাজানো, পিছনে হাঁটা ইত্যাদি তাঁরা করবেন না৷ শিল্প ই রাজ্যের ভবিষ্যত, এই নিয়ে তাঁরা সব রকম চিন্তা ভাবনা করবেন।

Be the first to comment