ফিরলেন মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি কে তলব ত্রিপুরার আদালতে

Spread the love

রোজদিন ডেস্ক: প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বুধবার কলকাতা ফিরেছেন। এইদিন ও তিনি সাংবাদিক দের কোন প্রশ্নের উত্তর দেন নি।
তবে অভিষেক ব্যানার্জি কে তাঁর সঙ্গে ফিরতে দেখা যায় নি।। বিধায়কদের সই জাল কান্ডে অভিষেক ব্যানার্জি সি আই ডি র ডাকে এখন ও সাড়া না দেওয়া য় বিষয় টি ক্রমেই জটিল হচ্ছে বলে অভিজ্ঞ মহল মনে করেন।
এর মাঝে অভিষেক ব্যানার্জি র অস্বস্তি আরও বাড়িয়ে ত্রিপুরা আদালত থেকে তাঁকে সশরীরে তলব করা হয়েছে। ২০২১ সালের ভোট পরবর্তী সময়ে ওই রাজ্যের খোয়াই থানায় দায়ের হওয়া একটি অভিযোগের ভিত্তিতে তাঁকে ডাকা হয়েছে। আগামী ২২ জুন তাঁকে ত্রিপুরার আদালতে হাজির হতে বলা হয়েছে।
বুধবার এই মর্মে আলিপুর আদালতের এক বেলিফ ৩০ বি হরিশ চ্যাটার্জি স্ট্রীটে র বাড়িতে এই সমন দিয়ে আসেন।।তখন ও মমতা ব্যানার্জি দিল্লি থেকে ফেরেন নি।।
দলের পক্ষে এক কর্মী তা গ্রহণ করেন। কুণাল ঘোষ ও সেখানে ছিলেন বলে প্রকাশ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*