রোজদিন ডেস্ক :
রাজ্যে বিধানসভা নির্বাচনে প্রচারে এসে তাঁর ঝালমুড়ি খাওয়া আলোড়ন তুলেছিল সারা দেশে। আজ দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিজের হাতে ঝালমুড়ি বানিয়ে খাওয়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দেশে প্রধানমন্ত্রীর বার বছরের রেকর্ড কার্যকাল উপলক্ষে আজ মন্ডপমে এনডিএ-র বৈঠক হয়। প্রধানমন্ত্রী সহ সব শরিক দলের মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী, বিজেপির মুখ্যমন্ত্রীরা সেখানে উপস্থিত ছিলেন। নির্বাচনী প্রচারে এসে ঝাড়্গ্রামে গাড়ি থামিয়ে দোকান থেকে ঝালমুড়ি কিনে খেয়েছিলেন প্রধানমন্ত্রী। আজ মন্ডপমের এই বৈঠকে ঝালমুড়ি ছিল অন্যতম আকর্ষণ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাতে বানানো ঝালমুড়ি প্রধানমন্ত্রীকে হাসি মুখে নিতে দেখা যায়।
আরও অনেক নেতাকেই এই স্টল থেকে খোশমেজাজে ঝালমুড়ি নিয়ে খেতে দেখা গেছে।

Be the first to comment