এবার মদের ব্যবসায় দুর্নীতিতে নাম জড়ালো অভিষেক ব্যানার্জির!

Spread the love

রোজদিন ডেস্ক :

কয়লা, বালি, গরু, শিক্ষক নিয়োগ ইত্যাদি সব দুর্নীতিতেই তাঁর নাম জড়িয়েছে, এবার রাজ্যে মদের ব্যবসায় দুর্নীতিতেও নাম জড়ালো তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জির। রাজ্যে পালাবদলের পর পশ্চিমবঙ্গ লিকার এসোসিয়েশন মদের ব্যবসায় বিপুল দুর্নীতির অভিযোগ করেছে। সংগঠনের পক্ষে লিখিতভাবে অর্থ দফতরের অতিরিক্ত মুখ্য সচিব ও আবগারি কমিশনারকে তা জানানোও হয়েছে।

সূত্রের খবর, রাজ্যে মদের দোকান থেকে “বিয়ার ক্যারিং কস্ট” হিসাবে এই টাকা নেওয়া হোত, বিলে এর কোন উল্লেখ থাকে না। এই বাবদ প্রায় একশো কোটি টাকার অনিয়ম হয়েছে বলে মদ ব্যবসায়ী মহলের দাবি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কে তা জানালেও সমাধান, ব্যবস্থা গ্রহণ তো দূর অস্ত, পরন্তু তাঁদের ভয় দেখিয়ে, হুমকি দিয়ে মুখ বন্ধ করে দেওয়া হত। রাজ্য সরকারের বেভারেজ নিগম (বেভকো) গঠন হওয়ার পর এই খাতে কোন টাকা নেওয়ার কথাও ছিল না, ২০২৩ সাল থেকে ব্যবসায়ীদের এই টাকা দিতে বাধ্য করা হয়।

এই সব নিয়ে তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জি, তাঁর ঘনিষ্ঠ জাহাঙ্গির খানের দিকে ব্যবসায়ী, শ্রমিক মহলের একাংশ অভিযোগের আঙুল তুলেছেন। মূলত জাহাঙ্গির খানের বাহিনী বিপুল পরিমাণ টাকা তুলত, যার ভাগ যেত তৃণমূলের শীর্ষ নেতাদের কাছেও। এই বিষয়ে তদন্তের দাবি তুলেছেন তাঁরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*