রোজদিন ডেস্ক : রাজ্যে ভোটের মুখে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ২%, হারে ডিএ বাড়লো। একই সুবিধা পাবেন পেনসনভোগীরাও। আজ কেন্দ্রীয় মন্ত্রিসভা এই সিদ্ধান্ত নেয়। পয়লা জানুয়ারি থেকে এই বর্ধিত ডিএ কার্যকর হবে। এর ফলে কর্মী ও পেনসনভোগীদের এই ডিএ ও ডিআর বৃদ্ধি পেয়ে ৬০% হল।
৫০. ৫ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মী ও ৬৮.৩ লক্ষ পেনসনভোগী এতে উপকৃত হবেন।
রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ও প্রাপ্য ডি এ নিয়ে দীর্ঘ দিন ধরে টানাপোড়েনের মাঝে কেন্দ্রীয় কর্মীদের তা বৃদ্ধি পাওয়ায় হতাশ রাজ্য কর্মীরা।
শীর্ষ আদালতের নির্দেশে রাজ্য সরকার কর্মীদের বকেয়া ডিএ মেটানো শুরু করলেও তা নিয়েও ব্যাপক ক্ষোভ আছে।।
কর্মীদের একাংশর অভিযোগ, সরকারি হিসাবের সঙ্গে তাঁদের হিসাব মিলছে না।
শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী আজ জানান, রাজ্যে
১৮% ডিএ। দেশের সব রাজ্যের থেকে সব থেকে কম।রাজ্য বাজেটে এপ্রিল থেকে যে ৪% ডিএ দেওয়ার কথা ছিল, তাও মেলেনি।।রাজ্য ডিএ-কে দয়ার দান মনে করে। কেন্দ্র কর্মীদের ডিএ বৃদ্ধি করায় রাজ্যের সঙ্গে এর ফারাক বাড়লো ৪২%।
কিংকর অধিকারী বলেন, কর্মী, শিক্ষক, শিক্ষা কর্মীদের বিরুদ্ধে রাজ্য সরকারের এই ভূমিকা লক্ষ লক্ষ কর্মীদের পরিবার ভাল ভাবে নিচ্ছে না, যা সরকারের বিপক্ষেই যাবে বলে তিনি মনে করেন।

Be the first to comment