আরো ১২

Spread the love
  1. ফের প্রচারে বঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার রাতে অন্ডাল বিমানবন্দরে নেমে রাতটা দুর্গাপুরে কাটিয়ে রবিবার সকালে উড়ে যাবেন বাঁকুড়া। সেখানে প্রথম জনসভা।
  2. মোদির টার্গেট এবার জঙ্গলমহল ও আদিবাসী ভোট। রবিবার সারাদিনে চার সভা। বিষ্ণুপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম ও মেদিনীপুরে সভা প্রধানমন্ত্রীর।
  3. আজ চারটি জনসভা ও একটি পদযাত্রা তৃণমূলনেত্রীর। উলুবেড়িয়া থেকে শুরু করে বারুইপুর, ভাঙড়, সোনারপুরে সভা সেরে হাওড়ায় পদযাত্রা করবেন তিনি।
  4. মহিলা বিল নিয়ে বিজেপি সরকারকে সোশ্যাল মিডিয়ায় তীব্র আক্রমণ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
  5. শনিবার ফরাক্কায় পদযাত্রা দিয়ে প্রচার শুরু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এরপর লালবাগ, তারপর জামালপুর ও শেষে পাণ্ডুয়া মিলিয়ে করবেন তিনটি জনসভা।
  6. প্রথম দফার ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে সোমবার থেকে ২ দিনের জেলা সফরে সিইও মনোজ আগরওয়াল।
  7. রাজনৈতিক দলের প্রচারে অংশ নেওয়ার অভিযোগ, কমিশনের শাস্তির কোপে ৫ বিএলও।
  8. কেরল থেকে তামিলনাড়ু বেড়াতে এসে দুর্ঘটনায় মৃত্যু ৯ জনের। শুক্রবার তামিলনাড়ু র ভালপারাই ঘাট রোডের পাহাড়ি পথে খাদে পড়ে যায় গাড়িটি। ৪ জন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি।
  9. আজ শনিবার শেষ হচ্ছে সংসদের তিনদিনের বিশেষ অধিবেশন।
  10. দুর্নীতি রুখতে যোগীর বুলডোজার নীতি বাংলাতেও চান দিলীপ ঘোষ।
  11. ভোটকর্মীদের পোস্টাল ব্যালট দেওয়ার সময়সীমা বাড়ানো হল।
  12. ছ’টার মধ্যে পাঁচটাতে হেরে পয়েন্ট টেবিলে সবার নীচেই রইল কেকেআর। শুক্রবার তাদের হারালো গুজরাত।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*