রোজদিন ডেস্ক :
তিন বছর আগে মুর্শিদাবাদের সাগরদিঘির উপনির্বাচনে বাম – কংগ্রেসের প্রার্থী হিসাবে টিএমসিকে হারিয়ে বিপুল ভোটে জয়ী হয়েছিলেন তিনি। কয়েকদিন না যেতেই যোগ দিয়েছিলেন ঘাসফুলে। এবার সাগরদিঘিতেই শাসক দলের প্রার্থী বাইরন বিশ্বাসের গলায় শোনা গেল অন্য সুর। বিশিষ্ট কংগ্রেস নেতা অধীর চৌধুরীর হাত ধরেই যে তিনি প্রার্থী হয়েছিলেন, তা জানিয়ে বলেন, “আমি স্বার্থপর, বিশ্বাসঘাতকতা করেছি। ” অধীর চৌধুরী তাঁর গুরুদেব জানিয়ে বাইরন বিশ্বাস আরও বলেন, মৃত্যুর আগে অবধি তিনি ওঁর কথা মনে রাখবেন।
টিএমসি-র প্রার্থী হলেও মানুষ যদি মনে করেন, বিজেপি বা অন্য দলের প্রার্থীকে ভোট দিয়ে জয়ী করতে পারেন বলে জানান।
আগামী ২৩ এপ্রিল প্রথম দফার নির্বাচনের আগে তাঁর এই সব মন্তব্য নিয়ে রাজনৈতিক মহল বিস্মিত। তাঁর কি বোধোদয় হয়েছে? নাকি কংগ্রেসের ভোট টানতে তাঁর এই অধীর স্তুতি?
অধীর চৌধুরী এই বিষয়ে জানান, উনি (বাইরন বিশ্বাস) নিজের বিশ্বাসঘাতকতার কথা স্বীকার করেছেন, ভাল কথা। বিশ্বাসঘাতক মানুষের যা করার কথা, আশা করা যায় উনি তাই করবেন বলে তিনি তাৎপর্যপূর্ণ ভাবে মন্তব্য করেন।

Be the first to comment