সন্দীপন সাহার বাড়িতে মদন মিত্র, দীর্ঘ বৈঠক প্রাক্তন বিধায়ক স্বর্ণকমল সাহার সঙ্গে

Spread the love

প্রতিবেদন: পুরনিয়োগ দুর্নীতি মামলায় এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের নজরে কামারহাটির তৃণমূল বিধায়ক তথা কালীঘাট তৃণমূলের অন্যতম সৈনিক মদন মিত্র ও তার পরিবার। বিধায়কের স্ত্রী এবং দুই পুত্রকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে তদন্তকারী সংস্থা। আর ইডির এই নোটিসের খবর সামনে আসতেই মঙ্গলবার রাতে মদন মিত্র সটান হাজির হন এন্টালির তৃণমূল বিধায়ক তথা ঋতব্রত তৃণমূলের অন্যতম সদস্য সন্দীপন সাহার বাড়িতে। সূত্রের খবর, সেখানে সন্দীপনের বাবা তথা এন্টালির প্রাক্তন বিধায়ক স্বর্ণকমল সাহা ও তাঁর মধ্যে দীর্ঘ বৈঠক হয়। রাত প্রায় সাড়ে দশটা পর্যন্ত মদন মিত্র সেখানেই ছিলেন। তবে তাদের কী নিয়ে আলোচনা হয়েছে সে সম্পর্কে কোনও পক্ষই খোলসা করেনি। কিন্তু মদন মিত্রের এই পদক্ষেপে রাজ্য রাজনীতিতে নতুন করে জল্পনা ছড়িয়েছে। তবে কি দুঃসময়ে মমতার বড় ভরসা মদন মিত্রও এবার বিদ্রোহী শিবিরে নাম লেখাতে চলেছেন? এখনও নিশ্চিত করে কিছু বলছে না কোনও শিবিরই। ফলে জল্পনা ক্রমশই বাড়ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*