রোজদিন ডেস্ক, কলকাতা:-এবারের ২১ জুলাইয়ের উত্তেজনা অন্যরকম। ২০২৬’এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এবারের জমায়েত হতে ধর্মতলায়। এছাড়াও এবারের তৃণমূলের সমাবেশ সম্পর্কে কলকাতা হাইকোর্টের তরফ থেকে রয়েছে স্পষ্ট নির্দেশিকা৷ বেঁধে দেওয়া হয়েছে একাধিক নির্দিষ্ট বিধি নিষেধ। ফলে কয়েক বছরের তুলনায় এবারে একুশে জুলাইয়ের যান চলাচল নিয়ন্ত্রণ কলকাতা পুলিশের কাছে যথেষ্টই চ্যালেঞ্জের হতে চলেছে।
এই বিষয়ে কলকাতার পুলিশ কমিশনার মনোজ কুমার বর্মা বলেন, “রাস্তায় কেউ সমস্যায় পড়লে যে কোনও সাহায্যের জন্য কলকাতা পুলিশকে ফোন করতে পারবেন।” এ জন্য তিনটি ফোন নম্বরও দিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা। টোল ফ্রি হেল্পলাইন নম্বর হল 1073। এছাড়া আরও দু’টি মোবাইল নম্বর- 9830811111 এবং 9830010000।
কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে সোমবার (21 জুলাই) ধর্মতলামুখী সাতটি মিছিল আসবে শহরের বিভিন্ন প্রান্ত থেকে ৷ শ্যামবাজার পাঁচ মাথার মোড়, হেদুয়া পার্ক, হাজরা পার্ক, পার্ক সার্কাস সেভেন পয়েন্ট, হাওড়া স্টেশন, শিয়ালদা স্টেশন এবং কলকাতা স্টেশন থেকে মিছিলগুলি আসবে ৷ এছাড়া শহরের প্রায় ২২টি জায়গায় জমায়েত হবে বলে লালবাজার জানিয়েছে ৷
আদালতের নির্দেশ, শনিবার সকাল 9টা থেকে ১১টা পর্যন্ত কলকাতা হাইকোর্ট ও অন্য অফিসের সামনের রাস্তা আটকে কোনও মিছিল বা জমায়েত করা যাবে না। ১১টার পর থেকে কলকাতার যান চলাচল যাতে ধীরে ধীরে স্বাভাবিক থাকে, সেটা দেখার দায়িত্ব কলকাতার পুলিশ কমিশনারের।

Be the first to comment