- কর্তব্য ভবনে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকে পৌঁছলেন নির্মলা সীতারমন। সকাল ১০টা নাগাদ সংসদে যাবেন তিনি। ১০.১৫ মিনিটে রয়েছে বৈঠক। সকাল ১১টায় সংসদে পেশ হবে বাজেট।
- বিশেষজ্ঞরা মনে করছেন এবারের বাজেটে কর্মসংস্থান, কৃষি, MSME ক্ষেত্রের উপর সবথেকে বেশি জোর দিতে পারেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। EV, AI এর উপরেও আলাদা করে জোর দেওয়া হতে পারে।
- বাজেট পেশের আগে সাধারণ মানুষ থেকে শুরু করে বাজার বিশেষজ্ঞ— সবার মনেই রয়েছে একাধিক প্রত্যাশা। জনমোহিনী ঘোষণার দিকে তাকিয়ে রয়েছেন আমজনতা।
- এবার আরও একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করতে চলেছে ভারত।বঙ্গোপসাগরের একটি নির্দিষ্ট এলাকায় সম্ভাব্য ওই ক্ষেপণাস্ত্র পরীক্ষার জন্য ভারত নোটিস টু এয়ারমেন জারি করল।৫ ও ৬ ফেব্রুয়ারি এই নোটিস টু এয়ারমেন জারি থাকবে।
- বাজেটের দিনই দেশ জুড়ে এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল। আজ ১৯ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ৫০ টাকা বৃদ্ধি পেয়েছে। তবে গৃহস্থের বাড়িতে ব্যবহৃত ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত রয়েছে।
- সোমবার শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। কলকাতা পুলিশ চালু করেছে হেল্পলাইন। প্রয়োজনে ৯৪৩২৬১০০৩৯ নম্বরে ফোন করলে ঘটনাস্থলে দ্রুত পৌঁছে যাবেন পুলিশকর্মী ও অফিসাররা, তাঁদের কাছ থেকে সহযোগিতা মিলবে।
- বলিউড পরিচালক রোহিত শেট্টির জুহুর বাড়ির বাইরে চলল গুলি। পুলিশ সূত্রে খবর, রবিবার সকালে অন্তত পাঁচ রাউন্ড গুলি চলেছে পরিচালকের বাড়ির বাইরে। এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি।
- রবিবার ভোরে বালি বোঝাই দ্রুতগামী ট্রাকের সঙ্গে যাত্রিবাহী অটোরিকশার মুখোমুখি ধাক্কা লাগে। ঘটনাস্থলেই অটোরিকশায় থাকা পাঁচ যাত্রী মারা যান। গুরুতর জখম হন তিন যাত্রী। ঘটনাটি পাটনার বিহতা থানা এলাকায় কোইলওয়ার ব্রিজের কাছে।
- বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে এক মহিলা ও তাঁর শিশুপুত্রকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল অন্য এক মহিলার বিরুদ্ধে। শনিবার ঘটনাটি ঘটেছে তেলঙ্গানার নালগোন্ডা জেলায়।
- পাকিস্তানের বালোচিস্তানে অন্তত ১২টি শহরে একসঙ্গে হামলা চালাল বালোচ লিবারেশন আর্মি। শুক্রবার থেকে শুরু হওয়া এই হামলায় এখনও পর্যন্ত ৮০ জনের মৃত্যুর খবর মিলেছে।

Be the first to comment