- আজই পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন। সকাল ১১টায় ৩৫ জন মন্ত্রী শপথগ্রহণ করবেন লোকভবনে।
- আজ বকেয়া মহার্ঘ্য ভাতা নিয়ে বৈঠক করতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠকে উপস্থিত থাকবে সংগ্রামী যৌথ মঞ্চ, দ্য কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, ইউনিটি ফোরাম (অরাজনৈতিক), সরকারি কর্মচারী পরিষদ।
- আজ, ১ জুন থেকে পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি বাসে মহিলাদের জন্য বিনামূল্যে যাতায়াত পরিষেবা চালু হচ্ছে।
- রাজ্য সরকারের তরফে মহিলাদের সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের জন্য দেওয়া হবে ‘পিঙ্ক কার্ড’। এটি আসলে স্মার্ট কার্ড, যা দেখিয়ে সরকারি বাসে ভ্রমণ করা যাবে।
- আজই ভবানী ভবনে তলব করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সই জালিয়াতি কাণ্ডে তলব বলে খবর।
- এবার বলপূর্বক জমি দখল ও জমির মালিককে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে বিধাননগর পৌরনিগমের এক প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম আজিজুল হোসেন মণ্ডল ওরফে কালো।
- লেকটাউনের মোড়ে বিপজ্জনক অবস্থায় মেসির মূর্তি। ভেঙে পড়ার আশঙ্কায় মেসির মূর্তি নামানোর প্রক্রিয়া শুরু হয়েছে সোমবার।
- সোমবার ঝড়বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। দুই মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামে ঝড়বৃষ্টির সম্ভবনা বেশি। তবে বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে কলকাতাতেও।
- রাজনৈতিক ক্ষমতার দাপট দেখিয়ে দীর্ঘ আট বছর ধরে গাড়ির ঋণের কিস্তি না মেটানোর অভিযোগ উঠল তৃণমূল নেতা সামিউল ইসলাম-এর বিরুদ্ধে। শেষ পর্যন্ত পুলিশের উপস্থিতিতে ওই নেতার বাড়ি থেকে গাড়িটি বাজেয়াপ্ত করে নিয়ে গেল একটি বেসরকারি রিকভারি এজেন্সি।
- রবিবার মায়ানমারের শান প্রদেশের কাউংতুপ গ্রামে জেলিগনাইট বোঝাই গোডাউনে বিস্ফোরণের জেরে মৃত্যু হলো ৫৫ জনের।

Be the first to comment