সরকারি বাসে নিখরচায় যাতায়াত শুরু, খুশি মহিলারা

Spread the love

রোজদিন ডেস্ক : আজ থেকে সরকারি বাসে নিখরচায় মহিলাদের যাতায়াত শুরু হল। সকালে বালিগঞ্জে বিজেপি নেত্রী শশি অগ্নিহোত্রীর উপস্থিতিতে এই প্রকল্প শুরু হয়। এতে রীতিমত খুশি মহিলারা। শশি অগ্নিহোত্রী বলেন, দলমত, জাতি ধর্ম নির্বিশেষে সব মহিলারা সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। তাঁদের সরকারের দেয় প্রতিশ্রুতি রূপায়িত করার জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানান।
কলকাতা সহ রাজ্যে এই প্রকল্প চালু হওয়ায় খুশি মহিলারাও৷
বিশেষত সামান্য রোজগারের মহিলারা, যাঁদের দৈনিক যাতায়াত করতে হয়, তাঁদের এতে খুবই সুবিধা হোল। আজ সরকারি বাসে এই ব্যবস্থা চালু হওয়ায় সর্বস্তরের মহিলারাই একে স্বাগত জানিয়েছেন।
এখন মহিলাদের সঙ্গে তাঁদের পরিচয়পত্র থাকলেই এই সুবিধা মিলবে বলে সরকারি বাস কর্মীদের সূত্রে জানা যায়। পরে সরকার সব মহিলাদের বিনামূল্যে সরকারি বাসে যাতায়াতের জন্য স্মার্ট কার্ড দেবে।
এর পাশে সরকারি বাসের পরিষেবা বৃদ্ধির জন্যও মহিলারা দাবি করেছেন৷
রাজ্যে নতুন সরকার আসার পর বিনামূল্যে সরকারি বাসে যাতায়াতের সুবিধা পেয়ে খুবই খুশি তাঁরা সবাই।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*