একসঙ্গে ৩৫ মন্ত্রীর শপথ গ্রহণ, আনন্দ, খুশিতে মাতোয়ারা লোক ভবন

Spread the love

রোজদিন ডেস্ক : 
আজ সকাল থেকে আনন্দ, খুশিতে মাতোয়ারা লোক ভবন। এক সঙ্গে ৩৫ মন্ত্রী শপথ নিচ্ছেন আজ। উত্তরবঙ্গ-সহ রাজ্যের সব জেলা থেকে ডাক পেয়ে বিজেপি বিধায়করা এসেছেন। সপরিবারে তাঁদের উপস্থিতিতে ঝলমলিয়ে উঠেছে লোক ভবন। সকাল পৌনে এপারটার মধ্যে মুখ্যমন্ত্রী-সহ তাঁর মন্ত্রীসভার সদস্যরা চলে এসেছেন।
সকাল এগারটা বেজে একান্ন মিনিট। রাজ্যপাল আর এন রবি প্রবেশ করলেন।
এরপর প্রথমে বন্দে মাতরম ও তারপর জাতীয় সঙ্গীতের বাদ্যধ্বনি বেজে উঠলো।
সকাল ১১ টা। মুখ্য সচিব মনোজ আগরওয়াল সব মন্ত্রীদের নাম পড়লেন। প্রথমেই মন্ত্রী পদে শপথ নিলেন তাপস রায়।


মন্ত্রী পদে শপথ নিয়েছেন দীপক বর্মন, শঙ্কর ঘোষ, মনোজ ওঁরাও, তাপস রায়, অর্জুন সিং, ইন্দ্রনীল খাঁ, গৌরীশঙ্কর ঘোষ, মালতী রাভা রায়, শারদ্বত মুখোপাধ্যায়, স্বপন দাশগুপ্ত, জগন্নাথ চট্টপাধ্যায়, দুধকুমার মণ্ডল, অজয় পোদ্দার, কল্যাণ চক্রবর্তী, অশোক দিন্দা, পূর্ণিমা চক্রবর্তী, বিশাল লামা, রাজেশ মাহাতো, পরেশ চন্দ্র বাউড়ি, উমেশ রাই, আনন্দময় বর্মন, অমিয় কিস্কু, সুমনা সরকার, কলিতা মাঝি, দিবাকর ঘরামি, ভাস্কর ভট্টাচার্য, গার্গী দাস ঘোষ, দীপঙ্কর জানা, কৌশিক চৌধুরী, অরূপ কুমার দাস, হরেকৃষ্ণ বেরা, শান্তনু প্রামাণিক, মৌমিতা বিশ্বাস, নরেশ চন্দ্র বাউড়ি, জোয়েল মুর্মু।

এগারটা কুড়ি মিনিটে শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ হোল। আজ পূর্ণ মন্ত্রী, স্বাধীন দায়িত্ব প্রাপ্ত মন্ত্রী, প্রতি মন্ত্রীরা শপথ নিলেন৷
বন্দে মাতরম, জাতীয় সঙ্গীতের বাদ্যধ্বনির সঙ্গে সমাপ্ত হোল অনুষ্ঠান।
দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, শান্তনু ঠাকুর, রাহুল সিনহা সহ বহু বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
নতুন মন্ত্রীরা এরপর নবান্নে যাবেন বলে জানা যায়৷ সেখানে মুখ্যমন্ত্রী তাঁদের দফতর বন্টন করতে পারেন বলে সূত্রের খবর। আজ পাঁচজন করে মন্ত্রী একসঙ্গে শপথ গ্রহণ করেন।

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*