রোজদিন ডেস্ক :

আজ তেরজন পূর্ণ মন্ত্রী সহ পঁয়ত্রিশ মন্ত্রী শপথ নিয়েছেন।
নতুন মন্ত্রিসভায় তের জন পুর্ণ মন্ত্রী হলেন, তাপস রায় (মানিকতলা), স্বপন দাশগুপ্ত (রাসবিহারী), শঙ্কর ঘোষ ( শিলিগুড়ি), শারদ্বত মুখার্জি (বিধাননগর),অর্জুন সিং (নোয়াপাড়া), জগন্নাথ চ্যাটার্জি (সিউড়ি),কল্যাণ চক্রবর্তী ( খড়দা), দুধকুমার মন্ডল (ময়ূরেশ্বর) গৌরীশঙ্কর ঘোষ (মুর্শিদাবাদ), দীপক বর্মণ (ফালাকাটা), মনোজ ওঁরাও (কুমারগ্রাম), অরূপ কুমার দাস (কাঁথি দক্ষিণ), ও অজয় পোদ্দার ( কুলটি)।
উল্লেখ্য এর আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে পাঁচজন পুর্ণ মন্ত্রী শপথ নেন। তাঁদের নিয়ে বর্তমান মন্ত্রিসভায় আঠার জন পুর্ণ মন্ত্রী আছেন৷
আগামী বুধবার মন্ত্রীদের দফতর বন্টন হবে বলে জানা যায়।
আজ বেশির ভাগ মন্ত্রীই বাঙালি সাজে এসেছিলেন। অনেকেই নামাবলি উত্তরীয় পরেও আসেন।
স্বাধীনতার পর এই প্রথম মন্ত্রিসভায় কোন সংখ্যালঘু প্রতিনিধি নেই।
বিজেপির কোনও সংখ্যালঘু বিধায়কও নেই।

Be the first to comment