- বুধবার দেশ জুড়ে পালন করা হচ্ছে মকর সংক্রান্তি। সেই উপলক্ষেই দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
- বাংলা সংগীত জগতের কিংবদন্তি শিল্পী শ্যামল মিত্রের জন্মদিবসে আন্তরিক শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
- মকর সংক্রান্তিতে পুণ্যস্নান করতে মানুষের ভিড় জয়দেব কেন্দুলির অজয় নদে। মঙ্গলবার থেকে এই নদের পাড়েই শুরু হয়েছে জয়দেব মেলা। সাধারণ মানুষের পাশাপাশি ভিড় করেছেন বাউল ফকিররাও।
- ১৫ থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত রাজ্যে শীতের আরও একটি জোরালো স্পেল চলবে। কনকনে শীতের দাপট বজায় থাকবে সরস্বতী পুজো পর্যন্ত।
- I-PAC কাণ্ডে হাইকোর্টে এ দিন তৃণমূল এবং ED-র জোড়া মামলার শুনানি হবে বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে। এই শুনানি পর্বে আইনজীবী ছাড়া অন্য কারও প্রবেশে হাইকোর্টের পক্ষ থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
- বোমা গিলে ফেলে ও তা ফেটে ভয়াবহ মৃত্যু দু’বছরের হস্তিশাবকের। তামিলনাড়ুর সত্যমঙ্গলম টাইগার রিজার্ভের ঘটনা।
- যত দিন যাচ্ছে, ততই কাজের চাপ বাড়িয়ে দেওয়া হচ্ছে BLO-দের উপরে। SIR-এর কাজে গিয়ে হয়রানিও হচ্ছে। এই পরিস্থিতিতে গণ ইস্তফা দেওয়ার হুঁশিয়ারি দিলেন BLO-রা। মঙ্গলবার BDO অফিসে গিয়ে স্মারকলিপি জমা দিয়েছেন BLO-রা।
- গত ৭ জানুয়ারি দিল্লির তুর্কমান গেটের কাছে ফৈজ-ই-ইলাহি মসজিদের কাছে দখলিকৃত এলাকায় ভাঙন অভিযান চালিয়েছিল দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন। সেই সময়ে তাঁদের উপরে পাথর ছুড়ে হামলা চালায় একদল মানুষ। সেই ঘটনায় এ বার দিল্লি পুলিশের জালে গ্রেপ্তার হলো আরও দু’জন।
- ডেনমার্ক আর আমেরিকার মধ্যে বেছে নিতে হলে ডেনমার্ককেই বেছে নেবে, এমনটাই জানিয়েছিলেন গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেন্স ফ্রেডরিক নিলসন।
- ক্রেনের ধাক্কায় লাইনচ্যুত হলো রেল। ঘটনায় অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে। সংবাদ সংস্থা সূত্রে খবর, বুধবার সকালে থাইল্যান্ডের সিখিওতে এই ঘটনাটি ঘটেছে।

Be the first to comment