থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ক্রেন পড়ে ভয়াবহ দুর্ঘটনায় নিহত ২২, আহত ৭৯

Spread the love

রোজদিন ডেস্ক : থাইল্যান্ডে আজ সকালে এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ২২ জন নিহত ও ৭৯ জন আহত হয়েছেন। ওই দেশের রাচাসিমায় এই দুর্ঘটনায় দেশব্যাপী শোকের আবহ সৃষ্টি হয়েছে। সূত্রের খবর, নির্মাণ কাজে ব্যবহৃত একটিভ বিশাল ক্রেন চলন্ত ট্রেনের ওপর পড়লে এই দুর্ঘটনা হয়। এতে মর্মান্তিকভাবে ২২ জন প্রাণ হারান। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। আহত হন ৭৯ জন।
ট্রেনের ভিতর আটকে পড়া যাত্রীদের উদ্ধারে তৎপরতার সঙ্গে কাজ হচ্ছে। জানা যায় লাওস সীমান্ত থেকে ব্যাঙ্কক অবধি একটি দ্রুত গতির রেলপথ নির্মাণের কাজে ক্রেনটি ব্যবহার করা হচ্ছিল। দুর্ঘটনাগ্রস্ত ট্রেনটি ব্যাঙ্কক থেকে উবন রাচাসিমার দিকে যাচ্ছিল। আচমকাই ক্রেনটি ভেঙে ট্রেনের একটি বগির ওপর পড়লে ট্রেনের বাকি অংশ লাইনচ্যুত হয়ে আগুন ধরে যায়। এতে বহু মানুষ হতাহত হন। ট্রেনটিতে প্রায় ২০০ জন যাত্রী ছিলেন। থাইল্যান্ড সরকার এই ভয়াবহ দুর্ঘটনার কারণ তদন্তের নির্দেশ দিয়েছে।
রেলপথটি নির্মাণে চিনের প্রযুক্তি ও রোলিং স্টক ব্যবহার করা হচ্ছে। রেল কর্তৃপক্ষ নিহত ও আহতদের পরিচয় জানার চেষ্টা করছেন বলে জানা যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*