- আজ মকর সংক্রান্তি। এই উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় সকলকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে মাঘ বিহু ও পোঙ্গলের শুভেচ্ছাও জানান তিনি।
- সাহিত্যিক, সমাজকর্মী মহাশ্বেতা দেবীর জন্মদিবসে তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলেন মুখ্যমন্ত্রী। রবীন্দ্র সঙ্গীত শিল্পী অর্ঘ্য সেনের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর।
- আজ মকর সংক্রান্তি উপলক্ষে গঙ্গাসাগরে কয়েক লক্ষ পূণ্যার্থীদের সমাবেশ। নির্বিঘ্নে চলছে শাহী স্নান।
- আজ কলকাতা হাইকোর্টে আইপ্যাকের তল্লাশি নিয়ে ইডির দায়ের করা মামলার শুনানি।
- শুনানির লাইভ স্ট্রিমিং করা হবে। এজলাসে বাড়তি লোকজনের প্রবেশ নিষেধ, নির্দেশ প্রধান বিচারপতির।
- ব্যাঙ্ককে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃত কমপক্ষে ২২ জন। চলছে উদ্ধারকাজ, বাড়তে পারে মৃত্যু।
- ইরানি খামেইনির বিরুদ্ধে বিক্ষোভ জারি রাখার আবেদন মার্কিন প্রেসিডেন্টের।
- আরও সঙ্কটজনক নিপায় আক্রান্ত কাটোয়ার নার্স।
- মঙ্গলবার সন্ধেয় কসবার অভিজাত আবাসনে যুবকের রহস্য মৃত্যু, তদন্তে পুলিশ।
- মিষ্টিতে বিষক্রিয়ার আশঙ্কা৷ মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়ায় ২ জনের মৃত্যু।
- ফের রাতের নিউটাউনে বেপরোয়া গতির বলি এক বাইকচালক, জখম আরও এক।
- আজ, বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় বেশি। যদিও গত দু’বছরের তুলনায় এবার সংক্রান্তিতে ঠান্ডা বেশি।

Be the first to comment