দশে দশ

Spread the love
  1. শনিবার মুলুন্ডে নির্মীয়মাণ মেট্রোর পিলার ভেঙে এক ব্যক্তির মৃত্যু হয়। আহত হন আরও তিন জন। এই ঘটনায় এক ইঞ্জিনিয়ারকে সাসপেন্ড করেছে মহারাষ্ট্র সরকার। নির্মীয়মাণ সংস্থার দায়িত্বে থাকা কনট্রাকটরকে ছয় কোটির জরিমানাও করা হয়েছে।
  2. নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছিল যে  ডোমিসাইল সার্টিফিকেট এর ক্ষেত্রে জেলাশাসক বা অতিরিক্ত জেলা শাসক এবং কলকাতার ক্ষেত্রে কালেক্টর এর ইস্যু করা সার্টিফিকেট গ্রহণযোগ্য হবে। তবে এখনও পর্যন্ত যতজন ডোমিসাইল সার্টিফিকেট দিয়েছেন তার ৯০ শতাংশ এই ডোমিসাইল সার্টিফিকেটের অধিকারী নয়।
  3. মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো পুরুলিয়ার বান্দোয়ান থানার জোশপুর এলাকায়। রবিবার সাত সকালে মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধার করে পুলিস।
  4. রবিবার শুরু হচ্ছে ‘যুবসাথী’ প্রকল্পের ফর্ম বিলি। এর জন্য জেলায় জেলায় বিশেষ শিবির খোলা হয়েছে।
  5. রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার পারদ ১৬,৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৯ ডিগ্রি কম।
  6. কাটোয়া ২ নম্বর স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনে আগুন লেগে যায় রবিবার সকালে। দমকলের ২টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয় এবং আগুন নিয়ন্ত্রণে আনে।
  7. দুর্গাপুরে বেসরকারি মেডিক্যাল কলেজের দ্বিতীয় বর্ষের পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার। মৃতের নাম লাবণ্য প্রতাপ (২১)।
  8. দক্ষিণ রেলওয়ে ধীরে ধীরে ইউটিএস অ্যাপ বন্ধ করে দিচ্ছে। ইউটিএস অ্যাপের বিকল্প হিসাবে রেলওয়ান অ্যাপ ব্যবহার করবেন এবার গ্রাহকরা।
  9. ৯ ফেব্রুয়ারি থেকে নিখোঁজ থাকা আমেরিকার ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির ছাত্র সাকেথ শ্রীনিবাসাইয়ার দেহ উদ্ধার।
  10. মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণ তারেক রহমানের। ওই দিনই শপথ নেবে নতুন মন্ত্রিসভা।

 

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*