রোজদিন ডেস্ক : এসআইআর শুনানির শেষ দিনে প্রাথমিক হিসাব অনুযায়ী রাজ্যে প্রায় ৬ লক্ষ ৬১ হাজার ভোটারের নাম বাদ পড়তে পারে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। শুনানির নোটিস পাওয়ার পরেও প্রায় ৪ লক্ষ ৯৮ হাজার ভোটার হাজির হননি। অন্যদিকে, শুনানির নথি খতিয়ে দেখে মাইক্রো অবজারভাররা প্রায় ১ লক্ষ ৬৩ হাজার ভোটারকে অযোগ্য বলে চিহ্নিত করে কমিশনের কাছে রিপোর্ট পাঠিয়েছেন। কমিশন সূত্রে জানা গিয়েছে, এখনও প্রায় ১৫ লক্ষ ভোটারের নথি যাচাইয়ের কাজ বাকি রয়েছে। পাশাপাশি প্রায় ৫০ লক্ষ ভোটারের নথি পুনরায় যাচাইয়ের জন্য পাঠানো হয়েছে। এ পর্যন্ত মোট ৫ লক্ষ ৪২ হাজার ৫০১টি ফর্ম ৭ জমা পড়েছে। এদিকে নতুন মাইক্রো অবজার্ভারদের প্রশিক্ষণ শুরু করতে রাজ্যের সব জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। কমিশনের তরফে জানানো হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে প্রশিক্ষণ শেষ করে তাঁদের কাজে লাগানো হবে।

Be the first to comment