কলকাতা বন্দর হাসপাতাল তুলে দেওয়ার অভিযোগ

Spread the love

রোজদিন ডেস্ক : কেন্দ্রীয় সরকার কলকাতা বন্দর হাসপাতাল তুলে দিতে চাইছে। এর প্রতিবাদে আন্দোলনে নেমেছেন কর্মীরা। তাঁদের অভিযোগ, কেন্দ্র পিপিপি মডেলে এই হাসপাতাল তুলে দিতে চায়, আদতে যা ঘুরপথে বেসরকারিকরণ ছাড়া কিছু নয়।এখানে ২০ হাজারের বেশি কর্মী, পেনসনাররা পরিষেবা পান। চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী মিলে প্রায় সাড়ে তিনশো জন আছেন। এছাড়া আউট সোর্সিং-এ কাজ করা, অস্থায়ী বহু কর্মী ও আছেন। পিপিপি মডেলে তুলে দিলে বহু মানুষ কাজ হারাবেন বলে কর্মীদের আশঙ্কা। এর প্রতিবাদে আন্দোলন করছেন তাঁরা। আগামী সোমবার এই হাসপাতাল রক্ষায় ফের আলোচনায় বসবেন তাঁরা। মূলত সিটুর নেতৃত্বে এই আন্দোলন চলছে। কর্মীদের তীব্র আপত্তি সত্বেও দরপত্র ডেকেছেন বন্দর কর্তৃপক্ষ।
শ্রমিকদের মতে, এই হাসপাতালে কর্মী, অবসরপ্রাপ্ত ও তাঁদের পরিবার চিকিৎসার সুবিধা পান। বেসরকারি হাতে গেলে তাঁরা, বিশেষত অবসরপ্রাপ্তরা খুবই অসুবিধায় পড়বেন। তাই এই আন্দোলন চলছে, চলবে বলে শ্রমিক নেতা সমর মন্ডল জানিয়েছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*