রোজদিন ডেস্ক : রাজ্যে ভোট এলেই ভাতা কেন? এই প্রশ্ন তুলে সরকারের তীব্র সমালোচনা করলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। বলেন, মানুষের প্রাপ্য অনেক বেশি। সরকার সামান্যই দেয়, তাও আবার ভোটের সময়। ভোট থাকলে ভাতা বাড়ে কেন তিনি প্রশ্ন তোলেন। বলেন, আসলে রাজ্য সরকার মহিলা বা অন্যদের উন্নতির জন্য ভাতা দেয় না, এর একমাত্র উদ্দেশ্য ভোট। মানুষ তা ধরে ফেলেছেন।
এসআইআর নিয়েও রাজ্যকে তোপ দাগেন তিনি। বলেন, নির্বাচন কমিশন অপদার্থ। কিন্তু সরকারই বা কেন টালবাহানা করছে! কেন কর্মী দিচ্ছে না? এসআইআরে হেনস্থার জন্য তৃণমূল ও বিজেপি উভয়েই দায়ী বলে তিনি মন্তব্য করেন।
উল্লেখ্য, শনিবার নির্বাচন কমিশন ফের আধিকারিকদের তালিকা নিয়ে ক্ষোভ ব্যক্ত করে রাজ্যকে চিঠি দিয়েছে।

Be the first to comment