রোজদিন ডেস্ক : আগামীকাল সোমবার বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসাবে তারেক রহমান শপথ নেবেন। তাঁর সঙ্গে কয়েকজন মন্ত্রীও শপথ নেবেন বলে জানা যায়। ভারত সহ দক্ষিণ এশিয়ার দেশগুলির প্রধানদের এই শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হচ্ছে। কারা সেখানে যোগ দেবেন রবিবার সরকারি ভাবে জানা যাবে। আমন্ত্রিত সব দেশই শপথ অনুষ্ঠানে প্রতিনিধি পাঠাবেন। প্রধানমন্ত্রীরা নিজেরা না যেতে পারলে বিদেশমন্ত্রী বা সমতুল্য গুরুত্বপূর্ণ মন্ত্রীকে পাঠানো হবে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ করা হবে বলে আগেই জানা গেছিল, তিনি বা বিদেশমন্ত্রী কে যাবেন রবিবার তা জানা যাবে।
অন্যবারের মত এবার বাংলাদেশের রাষ্ট্র পতি ভবনের দরবার হলে শপথ অনুষ্ঠান হবে না, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তা অনুষ্ঠিত হবে বলে জানা যায়।
বিএনপি নেতা তারেক রহমানের নেতৃত্বে দল বিপুলভাবে জয়ী হওয়ায় বাংলাদেশে এখন অনেকটাই খুশি, স্বস্তির হাওয়া। শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রস্তুতি ঘিরে সব মহলেই উৎসাহ, উদ্দীপনা দেখা দিয়েছে।
ভারতের নিকটতম দেশের নয়া সরকার হৃদ্য, বন্ধুর পূর্ণ সম্পর্কে আগ্রহী বলে বার্তা দিয়েছে। একই বার্তা দিয়েছে ভারতও। ভারতে থাকা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে উভয় দেশের অবস্থান কি হবে তা নিয়ে চর্চা চলছে।

Be the first to comment