রোজদিন ডেস্ক : আজ ১৫ ফেব্রুয়ারি বাংলা সঙ্গীতে মহিলা কণ্ঠের আধুনিকতার প্রতীক সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রয়াণ দিবস। স্বর্ণযুগের কিংবদন্তী গায়িকা সন্ধ্যা মুখোপাধ্যায় ভূষিত হয়েছেন গীতশ্রী সম্মানে, পেয়েছেন বঙ্গবিভূষণ। হাতে উঠেছিল জাতীয় সম্মানও। তাঁর প্রয়াণ দিবসে এক্স হ্যান্ডলে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লেখায় উঠে এল পুরোনো দিনের সেই সুমধুর মুহূর্ত। এক্স হ্যান্ডলে তিনি লেখেন, ”বাংলা সংগীত জগতের নক্ষত্র, গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রয়াণ দিবসে তাঁকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম।
তাঁর অসামান্য কণ্ঠ আজও বাঙালির মননে ও আবেগে মিশে আছে। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আমরা তাঁকে ‘বঙ্গবিভূষণ’ সম্মানে ভূষিত করতে পেরে গর্বিত বোধ করি।
কিন্তু তিনি শুধুমাত্র একজন প্রবাদপ্রতিম শিল্পী ছিলেন না, ব্যক্তিগতভাবে, তিনি ছিলেন আমার বড় দিদির মতো – এক পরম নির্ভরযোগ্য আশ্রয় এবং ভালোবাসার জায়গা। তাঁর সঙ্গে কাটানো দীর্ঘ সময়, অজস্র আলাপচারিতা আজও আমার মনের মণিকোঠায় উজ্জ্বল।
বাংলা গানের আকাশে তিনি ধ্রুবতারা হয়ে থাকবেন ঠিকই, কিন্তু আমার কাছে তিনি চিরকাল রয়ে যাবেন আমার সেই প্রিয় মানুষটি হিসেবে, যাঁর অভাব কোনওদিন পূরণ হওয়ার নয়।”

Be the first to comment