কলকাতা বিমানবন্দরে চূড়ান্ত সতর্কতা! আজ ইন্ডিগো বিমানে দুবার বোমাতঙ্ক!

Spread the love

রোজদিন ডেস্ক : কলকাতা বিমানবন্দরে আজ দুবার ইন্ডিগোর বিমানে বোমা রাখার খবরে ব্যাপক চাঞ্চল্য দেখা দেয়। সকাল ও সন্ধ্যায় এই বোমাতঙ্কে বিমানবন্দর জুড়ে কঠোর নিরাপত্তা ও সতর্কতা মুলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিমানবন্দর সূত্রে প্রকাশ, সন্ধ্যায় অসমের ডিব্রুগড় থেকে কলকাতামুখি বিমানে বোমা রাখা আছে বলে বার্তা মেলায় বিমানবন্দর কর্তৃপক্ষ সব রকম সতর্কতা মুলক ব্যবস্থা নেন। সন্ধ্যা সাতটা সাঁইত্রিশ মিনিটে ডিব্রুগড় থেকে আসা ইন্ডিগোর যাত্রীবাহী বিমানটি নিরাপদে এখানে অবতরণ করে। যাত্রীরা সবাই নিরাপদে নেমে আসেন। সূত্রের খবর, বিমানটির শৌচাগারের ভিতর লিপস্টিক দিয়ে এই বোমা থাকার ইঙ্গিত ছিল। তা দেখে ক্রুরা সচকিত হয়ে কলকাতা বিমানবন্দরে সতর্ক বার্তা পাঠান। কর্তৃপক্ষ সঙ্গে সঙ্গে সতর্ক হন।
পরে বিমানটি তল্লাসি করা হয়। এখন অবধি কিছু মেলেনি বলে জানা গেছে।
আজ সকালে ও শিলং গামী ইন্ডিগোর বিমানে বোমা থাকার খবরে চাঞ্চল্য দেখা দিয়েছিল। সেই ক্ষেত্রেও বিমানে তল্লাসিতে কিছু মেলেনি। ফের সন্ধ্যায়কে বা কারা এই গুজব ছড়ালো তা বার করার চেষ্টা চলছে।
উল্লেখ্য, গত বছর ইন্ডিগো সংস্থার বিমান উড়ানে চূড়ান্ত বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল। আবার আজ তাদের বিমানে দুবার বোমাতঙ্কর খবর মেলায় জল্পনা তুঙ্গে উঠেছে।

আজ পুলওয়ামা দিবস। সাত বছর আগে এই দিনে ওখানে ৪০ জন সেনা জওয়ান সন্ত্রাসীদের হামলায় প্রাণ দিয়েছিলেন। আজ এই দিনে কলকাতা বিমানবন্দরে দুবার ইন্ডিগোর বিমানে বোমা রাখার খবর নিয়ে সংশ্লিষ্ট মহলে উদ্বেগ, আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুবারই কিছু না মেলায় স্বস্তিতে বিমানবন্দর কর্তৃপক্ষ। তবে তাঁরা সদা সতর্ক আছেন বলে জানা গেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*