শিলিগুড়িতে নাবালিকার অন্তসত্বার ঘটনা নিয়ে চাঞ্চল্য

Spread the love

রোজদিন ডেস্ক : 
পেটে ব্যথা নিয়ে চিকিৎসার জন্য হাসপাতালে এসেছিল বছর পনেরর এক নাবালিকা। শিলিগুড়ির জেলা হাসপাতালের চিকিৎসকদের তাকে দেখেই সন্দেহ হয়েছিল। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর দেখা যায় সে অন্তসত্বা। যা নিয়ে তীব্র চাঞ্চল্য দেখা দেয়। নাবালিকাকে জিজ্ঞাসাবাদ করে এক যুবককে গ্রেফতার করে শিলিগুড়ি মহিলা থানার পুলিশ। অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করায় এই ঘটনা। সে সাত মাসের অন্তসত্বা হওয়া সত্বেও পরিবারের অন্যরা কেন টের পাননি তা নিয়ে ও পুলিশ ও চিকিৎসক মহলে প্রশ্ন উঠেছে।
ধৃত যুবকের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করেছে পুলিশ। সরকারি ভাবে এই ধরনের ঘটনা নিয়ে প্রচার করা হলেও কিভাবে তা হোল তা নিয়ে ক্ষোভ, বিস্ময় দেখা দিয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*