- আজ ভবানীপুরের বিজেপি প্রার্থী হিসাবে মনোনয়ন দাখিল করবেন শুভেন্দু অধিকারী। হাজরা থেকে রোড শো করে সার্ভে বিল্ডিংয়ে মনোনয়ন জমা দেবেন তিনি। তাঁর সঙ্গে থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
- মালদহের কালিয়াচকে সাত বিচারককে আটকে রাখার অভিযোগ বিক্ষোভকারীদের বিরুদ্ধে। পরে মধ্যরাতে তাঁদের উদ্ধার করে নিয়ে যাওয়ার সময়ও পুলিশের কনভয়ে হামলার চেষ্টা করা হয়েছে বলে জানা গিয়েছে।
- রাশিয়ার ফার্স্ট ডেপুটি প্রধানমন্ত্রী ডেনিস মান্টুরোভ বৃহস্পতিবার সকালে দুই দিনের সফরে ভারতে পৌঁছেছেন। এই সফরে তিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর-এর সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।
- সিউড়িতে রাস্তা তৈরি করাকে ঘিরে গ্রামবাসীদের হামলায় গুরুতর জখম হন আইসিও। জখম হন একাধিক পুলিশ কর্মী। এই ঘটনায় পুলিশ এই ঘটনায় ১৪ জনকে গ্রেফতার করেছে।
- আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের তাপমাত্রায় বিশেষ কোনও পরিবর্তনের আশা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। লু না বইলেও রোদের তেজ এবং ভ্যাপসা গরমে নাজেহাল হতে হবে।
- বুধবার রাতে তাজপুরের বিশ্ববাংলার কাছে দুটি দেহ ভাসতে দেখে মন্দারমণি কোস্টাল থানায় খবর দেয় স্থানীয় লোকজন। পুলিশ দু’টি দেহ উদ্ধার করে বালিসাই হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
- বৃহস্পতিবার ভোর রাতে কেঁপে ওঠে ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চল। কম্পনের মাত্রা ছিল ৭.৪।
- আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.০ ডিগ্রি সেলসিয়াস বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৮ ডিগ্রি সেলসিয়াস কম।
- মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের বক্তৃতার পরেই বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম ক্রুড অয়েলের দাম এ দিন প্রায় ৫ শতাংশ বেড়েছে।
- ট্রাম্প-এর ঘোষণা, তাঁরা আরও বড় জয় পেতে চলেছেন। দুই থেকে তিন সপ্তাহের মধ্যে ইরানকে ‘প্রস্তর যুগে’ পাঠানোর হুমকিও দিয়েছেন তিনি।

Be the first to comment