- ইরান ও ইজ়রায়েল-আমেরিকার সংঘাতে উত্তপ্ত পরিস্থিতি পশ্চিম এশিয়ায়। তার জেরে আজও সংযুক্ত আরব আমিরশাহীগামী একাধিক উড়ান বাতিল।
- পশ্চিম এশিয়ায় পরিস্থিতির জেরে দুবাই এবং আবু ধাবির শেয়ার বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নিল আরব আমিরশাহি। সোমবার এবং মঙ্গলবার আবু ধাবি সিকিউরিটিজ় এক্সচেঞ্জ এবং দুবাই ফিনান্সিয়াল মার্কেট-সহ অনান্য শেয়ার মার্কেট বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।
- লেবানন জুড়ে হামলা ইজ়রায়েলের। হেজবোল্লাহ গোষ্ঠীকে লক্ষ্য করে ওই হামলা শুরু হয়েছে বলে জানিয়েছে ইজ়রায়েলের সেনা।
- ইরানের বালিকা বিদ্যালয়ে হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮০।
- ইরানের বিরুদ্ধে যুদ্ধের জন্য ব্রিটিশ সেনা ঘাঁটি ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে আমেরিকাকে। তবে এই অনুমতি দেওয়া হলেও ইরানের বিরুদ্ধে লড়াইয়ে অংশ নেবে না ব্রিটেন বলে জানিয়েছেন সেই দেশের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার।
- পাকিস্তান, আফগানিস্তান, ইরান-সহ মধ্যপ্রাচ্যের আকাশসীমা এড়াতে এবার চিনের আকাশ সীমা ব্যবহারের অনুমতি চাইল এয়ার ইন্ডিয়া।
- হরমুজ়ের উপকূল এলাকায় অন্তত তিনটি তেলবাহী ট্যাঙ্কার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একজন নাবিক নিহত হয়েছেন বলে রবিবার শিপিং সূত্র ও সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
- রবিবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা নদিয়ার শান্তিপুর থানার মোড় সংলগ্ন অদ্বৈত সড়ক এলাকায়। একটি চা-রুটির দোকান থেকে ছড়িয়ে পড়ে আগুন।
- কলকাতার লেকটাউনে স্কুল পড়ুয়াদের পুলকারে অ্যাপ ক্যাবের ধাক্কা। সে সময়ে পুলকারে ছিলেন ৮ জন পড়ুয়া।
- আগামী ৫ মার্চ সেমিফাইনালে মুম্বইয়ে ইংল্যান্ডের মুখোমুখি হবে ভারত।

Be the first to comment