- ২০২২ সালে নদিয়ারহাঁসখালিতে নাবালিকাকে গণধর্ষণ ও জোর করে শ্মশানে পুড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে। সোমবার ওই ঘটনায় ৯ অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেছে রানাঘাট আদালত। মঙ্গলবার সাজা ঘোষণা। এই মামলা হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্ত করছিল।
- ওয়াকফ সংশোধনী বিলের প্রতিবাদে চলতি বছরে এপ্রিলে উত্তপ্ত হয়ে উঠেছিল মুর্শিদাবাদের বিভিন্ন এলাকা। সেই বিক্ষোভের সময়ই ১২ এপ্রিল জাফরাবাদ গ্রামে খুন হন পিতা-পুত্র।পিতা-পুত্র খুনের ঘটনায় বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করা হয়। খুনের ঘটনায় জড়িত অভিযোগে ১৩ জনকে গ্রেফতার করা হয়। সেই মামলায় সোমবার খুন, গণপিটুনি, হিংসা ছড়ানো-সহ একাধিক ধারায় ১৩ জনকে দোষী সাব্যস্ত করে জঙ্গিপুর আদালত।
- ফের দুই মহিলাকে ‘বিদেশি’ ঘোষণা করল অসমের ‘ফরেনার্স ট্রাইব্যুনাল’। দেশ ছাড়ার জন্য ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়েছে ওই দুই মহিলাকে।
- লখনৌ-বারাণসী হাইওয়েতে ঘন কুয়াশার কারণে একের পর এক গাড়িতে ধাক্কা। মৃত ২। জখম অন্তত ১০ জন।
- বালুরঘাট কলকাতা তেভাগা এক্সপ্রেস ট্রেনে জুড়লো অত্যাধুনিক টেকনোলজির এলএইচবি কোচ।
- মঙ্গলবার বৈতালিক, উপাসনার মাধ্যমে সূচনা হলো পৌষমেলার। পৌষমেলায় ৫০০ সিসিটিভি, ২৫০০+ পুলিশ কর্মী, ড্রোন ক্যামেরা দিয়ে নিশ্চিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে মেলা প্রাঙ্গণ। ।
- সোমবার বিকেলে ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার পাত্রসায়র থানার বেলুট রসুলপুর গ্রামে। অভিযোগ, রসুলপুর গ্রাম পঞ্চায়েতের শ্যামদাস এলাকার বুথ সভাপতি সুশোভন দত্তের বাড়িতে হামলা চালায় দুষ্কৃতীরা। তারা তৃণমূলের মদতে হামলা চালায়।
- কুলতলি ব্লকের মৈপিঠ বৈকুন্ঠপুর গ্রাম পঞ্চায়েতের গঙ্গার ঘাট, ঠাকুরান নদীর চড়ে প্রায় ৪০ থেকে ৫০ বিঘা নদীর চর এলাকার ম্যানগ্রোভ কেটে মাছের ভেড়ি বা পার্ক তৈরির জন্য জমি পরিষ্কার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের কুলতলি ব্লক সভাপতি পিন্টু প্রধান ও সংশ্লিষ্ট পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে সরাসরি অভিযোগ এনেছে বিজেপি।
- সোমবারই আচমকা দিল্লির ভিসা-কেন্দ্র অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করে দিল বাংলাদেশের হাইকমিশন। ভিসা-কেন্দ্রের পাশাপাশি দিল্লিতে অন্য কনসুলার পরিষেবাও আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা। আবার ত্রিপুরার আগরতলার বাংলাদেশ সহকারী হাইকমিশন জানাল, ‘অনিবার্য কারণবশত’ ২৩ ডিসেম্বর থেকে অনির্দিষ্ট কালের জন্য সেখানকার সব রকমের ভিসা ও কনসুলার পরিষেবা বন্ধ থাকবে।
- আমেরিকার টেক্সাস উপকূলে ভেঙে পড়ল মেক্সিকান নৌবাহিনীর বিমান। ঘটনায় মৃত কমপক্ষে পাঁচ এবং গুরুতর জখম বেশ কয়েকজন। সোমবার বিকেলে গ্যালভাস্টন দ্বীপের কাছে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

Be the first to comment