- নিউ টাউনের একটি হাসপাতালে ভর্তি ছিলেন প্রবীণ রাজনৈতিক নেতা মুকুল রায়। রবিবার গভীর রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৭৩ বছর।
- বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, ‘মুকুল রায় একজন অভিজ্ঞ রাজনীতিবিদ ছিলেন। তিনি কেন্দ্রীয় মন্ত্রীও হয়েছিলেন। তিনি যখন বিজেপিতে এসেছিলেন, তাঁকে যথেষ্ট সম্মান দেওয়া হয়েছিল। ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত তিনি আমাদের সঙ্গে ছিলেন। পরে তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরে যান। গত ২-৩ বছর ধরে তিনি অসুস্থই ছিলেন এবং সক্রিয়ভাবে রাজনীতিতে অংশ নিতে পারেননি। তাঁর আত্মার শান্তি কামনা করি।’
- বেহালার সরশুনায় ১৬ বছরের এক নাবালিকাকে সাত দিন ধরে পর্নোগ্রাফির ভিডিয়ো দেখিয়ে যৌন অত্যাচার ও নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ৪৪ বছরের শুভজিৎ প্রধান নামে এক ব্যক্তিকে।
- পুরাতন মালদা থানা এলাকায় মাদক কারবারের বিরুদ্ধে অভিযান চালিয়ে এক যুবককে গ্রেপ্তার করেছিল পুলিশ। মৃতের পরিবারের অভিযোগ, সংশ্লিষ্ট থানার এক পুলিশ কর্তা ও এক সিভিক ভলান্টিয়ারের নেতৃত্বে অভিযুক্তকে মারধর করে মেরে ফেলা হয়েছে।
- রবিবারের সন্ধ্যায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন গোজিনার প্রধান খুকু রানি মণ্ডল ও পঞ্চায়েত সদস্যা কাকলি চৌধুরী।
- পাকিস্তানে পাল্টা হামলার হুঁশিয়ারি দিল আফগানিস্তান। নানগড়হর এবং পাকটিকা প্রদেশে হামলার পরে পাকিস্তানকে সতর্ক করে এই হুমকি দিয়েছে কাবুল।
- মাঝরাতে হঠাৎ কেঁপে উঠল মাটি! মালয়েশিয়ার বোর্নিও দ্বীপের সাবাহ প্রদেশের উপকূল এলাকায় ৭.১ মাত্রার এক জোরালো ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে আমেরিকান ভূতাত্ত্বিক সমীক্ষা সংস্থা।
- মাদক বিরোধী অভিযানে নিহত মেক্সিকোর মোস্ট ওয়ান্টেড ড্রাগ লর্ড নেমেসিও ‘এল মেনচো’ ওসেগুয়েরা সার্ভান্তেস।
- রবিবার রাত দেড়টা নাগাদ পোখরা থেকে কাঠমাণ্ডু যাওয়ার সময়ে যাত্রিবোঝাই বাসটি ধাদিং জেলায় ত্রিশূলী নদীতে পড়ে যায়। দুর্ঘটনায় মৃত্যু অন্তত ১৮ জন যাত্রী। গুরুতর জখম ২৪ জন।
- ভারতীয়দের জন্য ফের ভিসা চালু করতে চলেছে বাংলাদেশ। নিরাপত্তার কারণে গত বছরের ১৭ ডিসেম্বর থেকে দুই দেশের মধ্যে ভিসা পরিষেবা সাময়িকভাবে বন্ধ ছিল।

Be the first to comment