- শুক্রবার ভোরে প্রায় ৪২ হাজার মেট্রিক টন এলপিজি নিয়ে গুজরাটের বন্দরে নোঙর ফেলল ‘জগ বসন্ত’।
- পেট্রল-ডিজেলের দামে লাগাম টানতে সম্পূর্ণ আবগারি শুল্ক প্রত্যাহার করে নিল সরকার। অতিরিক্ত আবগারি শুল্ক কমিয়ে দেওয়া হয়েছে।
- প্রায় ৬০ লক্ষ বিবেচনাধীন ভোটারের মধ্যে এখনও পর্যন্ত ৩৬ লক্ষের নিষ্পত্তি হয়েছে। আজও রাত ৯টায় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হবে বলে খবর। কিন্তু, তা পিছিয়ে ফের মধ্যরাতই হতে পারে বলে মনে করা হচ্ছে।
- শুক্রবার সকাল সাড়ে আটটা নাগাদ মৃদু কম্পন অনুভূত হয় লেহ-লাদাখে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.৯
- মধ্যপ্রদেশের গোয়ালিয়রে জৈন মন্দিরের কাছে ভয়াবহ পথ দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে।
- শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ ব্যক্তিকে রিটার্নিং অফিসার পদে বসিয়েছে কমিশন, এমন অভিযোগ তুলে সরব তৃণমূল। চিঠি গেল নির্বাচন কমিশনের সদর দফতরে। এরপরই পদক্ষেপ করল কমিশন। রাজ্যের কাছে চাওয়া হল নাম।
- শুক্রবার সাত সকালে আবারও ভাঙড়ের দক্ষিণ বামুনিয়া এলাকায় তাজা বোমা উদ্ধার। দু’টি প্লাস্টিকের ব্যাগ ভর্তি বোমা উদ্ধার।
- হরমুজ়ের অধিকার ইরানেরই। শুক্রবার স্পষ্ট ভাষায় রাষ্ট্রপুঞ্জকে এই বার্তা দিলেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি।
- কুয়েতে সেনা ঘাঁটির উপরে দুই সন্দেহজনক ড্রোনকে উড়তে দেখা যায়। ড্রোন দুইটিকে গুলি করে নামিয়েছে সে দেশের সেনা।
- ইউএই জানিয়েছে, বৃহস্পতিবার তারা ১৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ১১টি ড্রোন হামলার মোকাবিলা করেছে।

Be the first to comment