- শুভেন্দু অধিকারী জানান, উত্তরবঙ্গে প্রায় ২৫টি চা-বাগান বন্ধ হয়ে রয়েছে। ফলে হাজার হাজার শ্রমিক বেকার। অসম মডেলে চা-বাগানের উন্নয়নের চেষ্টা করছেন রাজ্য সরকার।
- রাজ্যের অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের একাংশের বকেয়া ডিএ মেটাতে শুরু করল রাজ্য সরকার। নবান্ন সূত্রে খবর, ইতিমধ্যেই যোগ্য প্রাপকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই বকেয়া টাকা ঢুকতে শুরু করেছে।
- পঞ্চসায়রে তৃণমূলের পার্টি অফিসে মিলল প্রচুর ত্রাণের জিনিস ও সরকারি নথি! উদ্ধার হল ৩টি ট্রাঙ্ক ভর্তি জমির দলিল, মিউটেশনের কপি, জমি-বাড়ি কেনাবেচার নথি, আধার ও ভোটার কার্ডের কপি, লক্ষ লক্ষ টাকার চেক, বন্দুক কেনার নথি। গাদা গাদা ত্রিপলের পাশাপাশি উদ্ধার করা হয়েছে একাধিক অক্সিজেন সিলিন্ডারও।
- আলিপুরদুয়ারের শামুকতলা থানা এলাকায়। দুর্নীতির অভিযোগে ধৃত তৃণমূল প্রাক্তন জেলা সহ-সভাপতি মানস রায়ের কোমরে দড়ি বেঁধে এভাবেই প্রকাশ্যে হাঁটিয়ে নিয়ে গেল পুলিশ। প্রায় ১০ কোটি টাকার দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হয়েছে মানস রায়কে।
- নবদ্বীপের একটি ক্লাবঘর থেকে উদ্ধার হয়েছে সরকারি ত্রাণ সামগ্রী। শুক্রবার রাতে ওই ত্রাণসামগ্রী উদ্ধার করে পুলিশ। সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে নবদ্বীপ পুরসভার চেয়ারম্যান বিমানকৃষ্ণ সাহাকে।
- ভদ্রেশ্বর পৌরসভার ভাইস চেয়ারম্যান ফিরোজ খানকে গ্রেফতার করল পুলিশ। পৌরসভার এক্সিকিউটিভ অফিসারের অভিযোগের ভিত্তিতে ফিরোজকে গ্রেফতার করা হয় বলে পুলিশ সূত্রে খবর।
- রাজপুর-সোনারপুর পুরসভার ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বরুণ সরকারকে গ্রেপ্তার করল পুলিশ। তাঁর বিরুদ্ধে ভেড়ি থেকে মাছ চুরির অভিযোগ উঠেছে। শনিবার ভোরে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ।
- শুক্রবার রাতের কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টির জেরে এক ধাক্কায় অনেকটাই স্বস্তি মিলেছে। কমেছে গরম।
- পাইপড ন্যাচরাল গ্যাস অর্থাৎ পিএনজি ও কমপ্রেসড ন্যাচরাল গ্যাস অর্থাৎ সিএনজি-র দাম বাড়ল। পিএনজি-র দাম প্রতি কেজিতে ৫০ পয়সা এবং সিএনজি-র দাম প্রতি কেজিতে ২ টাকা করে দাম বাড়ল।
- সুপ্রিম কোর্টের অনুমতি পাওয়ার পর ভারতের তারকা কুস্তিগীর ভিনেশ ফোগাট শনিবার নয়াদিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়াম-এ অনুষ্ঠিত হতে চলা এশিয়ান গেমস ২০২৬-এর সিলেকশন ট্রায়ালে অংশ নেবেন।

Be the first to comment