- প্রথমে নিয়ে যাওয়া হয়েছিল বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে। সেই হাসপাতালের বিরুদ্ধে ট্রিটমেন্ট না করার অভিযোগ তুলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অন্য একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু, দ্বিতীয় ওই হাসপাতালও পরীক্ষার পর জানিয়ে দিল, কোনও গুরুতর আঘাত নেই অভিষেকের। ভর্তির প্রয়োজন নেই।
- তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদকে মারধর ও হেনস্থার ঘটনায় অভিযুক্ত সন্দেহে ছয় জনকে গ্রেপ্তার করল সোনারপুর থানার পুলিশ।
- আয়োজক শতদ্রু দত্তের অভিযোগের ভিত্তিতে রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে এফআইআর রুজু করেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ।
- গত কয়েক দিনের বৃষ্টিতে যে তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমেছিল, তা রবিবার থেকে ধীরে ধীরে বাড়তে শুরু করবে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বুধবারের মধ্যে তাপমাত্রা ফের আগের অবস্থানে ফিরে যেতে পারে।
- এবার দমদমে হকার উচ্ছেদ। স্টেশনে বেআইনিভাবে যে সমস্ত দোকান এবং স্টল ছিল সেগুলি রেল পুলিশের তরফে সরিয়ে দেওয়া হয়! আগেই নোটিশ দিয়ে জানানো হয়েছিল!
- হুগলির রিষড়ায় লক্ষীর ভান্ডারের টাকা আত্মসাতের অভিযোগ। গ্রেফতার করা হল রিষড়ার তৃণমূল কাউন্সিলর পার্থসারথি গুপ্ত ওরফে পাপ্পুকে। শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত পাপ্পু।
- ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় ৯ ঘণ্টার মধ্যেই তিন জনকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতদের কাছথেকে একটি দেশি বন্দুক, তিনটি কার্তুজ উদ্ধার হয়েছে। শনিবার ঝাড়গ্রাম জেলা আদালতে তাদের তোলা হলে বিচারক তাঁদের চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।
- রবিবার সকাল থেকেই পূর্বস্থলী উত্তরের তৃণমূলের প্রাক্তন বিধায়ক তপন চট্টোপাধ্যায়ের বাড়িতে সকাল থেকে তল্লাশি চালাচ্ছে পূর্বস্থলী থানার পুলিশ। তল্লাশি চালাতে গিয়ে ত্রাণের জন্য বিলি করা প্রচুর ত্রিপল তো উদ্ধার হয়েছে। সঙ্গে উদ্ধার ফুটবল।
- পশ্চিম মেদিনীপুর জেলার দুই দাপুটে তৃণমূলের নেতা ও নেত্রীকে গ্রেপ্তার করল পুলিশ। এক জন নারায়ণগড় ব্লকের মকরামপুর অঞ্চল তৃণমূলের সভাপতি লক্ষ্মী সীট। অন্য জন কেশিয়াড়ির তৃণমূলনেত্রী তথা জেলা পরিষদের সদস্য কল্পনা সীট। পুলিশ জানিয়েছে, লক্ষ্মীকে ধর্ষণ, মারামারি ও পকসো আইনে গ্রেপ্তার করা হয়েছে। কল্পনাকে গ্রেপ্তার করা হয়েছে বালি পাচারের অভিযোগে।
- শনিবার সন্ধ্যাবেলায় দিল্লির মেহেরৌলি থানা এলাকায় ভেঙে পড়ে একটি পাঁচ তলা বাড়ি। ধ্বংসস্তূপের তলায় একাধিক ব্যক্তি চাপা পড়ে যান। ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯।

Be the first to comment