দশে দশ

Spread the love
  1. বহরমপুরে ২১ নম্বর ওয়ার্ডে অধীর চৌধুরীর ভোট প্রচারের সময় বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
  2. পূর্ব বর্ধমান জেলার ভাতার বিধানসভার বলগোনা অঞ্চলের সেলেন্ডা গ্রামে বিজেপি নেতা-কর্মীদের উপর হামলার অভিযোগ উঠল শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে।
  3. স্বরূপনগরের হাকিমপুর সীমান্তে বিএসএফের তৎপরতায় অবৈধ সীমান্ত পারাপারের পাশাপাশি অভিনব কায়দায় মাদক পাচারের চেষ্টা রুখে দিল জওয়ানরা। এক বাংলাদেশি মহিলা ও এক দালাল-সহ মোট তিনজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
  4.  পুলিশ কালিয়াচক মামলায় মোট ৩৫ জনকে গ্রেফতার করেছে।
  5. শুক্রবার রাতে কেরালার মালাপ্পুরম জেলায় চেল্লিথোডুরের কাছে ভান্দুরে ভোটের প্রচারের সময়ে কংগ্রেস নেতার কনভয়ে হামলা চালায় দুষ্কৃতীরা। অল্পের জন্য রক্ষা পান থারুর।
  6. বিহারের পূর্ব চম্পারণ জেলায় চোলাই মদ খেয়ে অন্তত পাঁচ জনের মৃত্যু হয়েছে। অসুস্থ ১৫ জন।
  7. উত্তরপ্রদেশের মিরাটে দেশি মদ খেয়ে তিন জনের মৃত্যু।
  8. মহারাষ্ট্রের নাসিকে ভয়াবহ পথ দুর্ঘটনা। মৃত একই পরিবারের ৯ সদস্য।
  9. শুক্রবার ইরানের রেভেলিউশনারি গার্ড আকাশে চক্কর দেওয়া মার্কিন এফ-১৫ই কে গুলি করে নামায়। একজন পাইলটের খোঁজ মিললেও, অপর ক্রু সদস্য কোথায় রয়েছেন, তা নিয়ে সংশয় রয়েছে।
  10. এ-১০ ওয়ারথগ যুদ্ধবিমান পাঠানো হয়েছিল ইরানে। সেটাও হামলার শিকার হয়েছে বলে খবর। যুদ্ধবিমানের পাইলট বিপদ বুঝে সমুদ্রে ঝাঁপ দেন। পরে তাঁকে উদ্ধার করা হয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*