রোজদিন ডেস্ক : বিশিষ্ট সিপিএম নেত্রী বনানী বিশ্বাসের জীবনাবসান হয়েছে। শুক্রবার দুপুরে এক বেসরকারি চিকিৎসা কেন্দ্রে তিনি শেষ নিশ্বাস ফেলেন। বয়েস হয়েছিল সাতাশি। মহিলা আন্দোলনের অন্যতম মুখ বনানী বিশ্বাস দলের কেন্দ্রীয় কমিটি, রাজ্য কমিটি, কলকাতা জেলা কমিটির প্রাক্তন সদস্য ছিলেন। দলের সর্বভারতীয় গণতান্ত্রিক মহিলা সমিতির প্রাক্তন কোষাধ্যক্ষর গুরুদায়িত্ব দক্ষতার সঙ্গে সামলেছেন। তাঁর একমাত্র পুত্র বর্তমান।
বনানী বিশ্বাসের প্রয়াণে দলে গভীর শোকের ছায়া নামে। দলের সব কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা নিতেন তিনি। নারী আন্দোলন সহ বিভিন্ন বিষয়ে লেখালেখিও করতেন।
তাঁর সহৃদয়, মধুর ব্যবহারের কথা স্মরণ করে অনেকেই স্মৃতিচারণা করেন।

Be the first to comment