দশে দশ

Spread the love
  1. আজ, বুধবার বাংলার ভোটার লিস্টে স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) নিয়ে মমতার দায়ের করা মামলাটির শুনানি নির্ধারিত রয়েছে প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি বিপুল এম পাঞ্চোলির বেঞ্চে।
  2. এসআইআর মামলার শুনানিতে আজ শীর্ষ আদালতে বাংলার মুখ্যমন্ত্রী হাজির হতে পারেন, এমনটা জানা গেছে।
  3. কবি জয় গোস্বামীর তরফে ‘এসআইআর’ নিয়ে অন্য যে মামলাটি দায়ের হয়েছিল, তারও শুনানি হওয়ার কথা রয়েছে আজ।
  4. মারণরোগ ক্যানসার আজ কেবল শারীরিক ব্যাধি নয়, বরং একটি বিশ্বজনীন সামাজিক ও মানবিক চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবিলায় এবং ক্যানসার নিয়ে প্রচলিত কুসংস্কার দূর করতে ৪ ফেব্রুয়ারি, ২০২৬ পালিত হচ্ছে ‘বিশ্ব ক্যানসার দিবস’।
  5. হিমাচল প্রদেশের অটল টানেলের নর্থ পোর্টালের কাছে তিনটি জায়গায় ভয়াবহ তুষারধস। যার জেরে মঙ্গলবার থেকে সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে মানালি-কেলং রাস্তা। রাস্তায় আটকে পড়েছেন বহু পর্যটক।
  6. রবিবার গোলপার্কে দুষ্কৃতীদের দুই গোষ্ঠীর সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে মঙ্গলবার সন্ধ্যায় আরও দু’জনকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতদের নাম রাকেশ বনিক ওরফে কেলে (২৭) এবং রাজীব দাস ওরফে সোনু (২১)।
  7. উত্তরপ্রদেশের গাজিয়াবাদে ভয়াবহ ঘটনা। অনলাইন গেম নিয়ে আপত্তি অভিভাবকদের। অভিমানে দশ তলার বারান্দা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী তিন নাবালিকা বোন।
  8. নবম শ্রেণির পড়ুয়াকে গণধর্ষণ করার অভিযোগ উঠল তারই সহপাঠীদের বিরুদ্ধে। ওডিশার বলাঙ্গির জেলার ঘটনা। অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে ৬ জনকে। ধৃতদের মধ্যে পাঁচ জনই ওই পড়ুয়ার সহপাঠী।
  9. দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল বুধবার ভোরে। আগুনে পুড়ে ছাই হয়ে গেল শিউলি পরিবারের অস্থায়ী ছাউনি ঘর-সহ সমস্ত গুরুত্বপূর্ণ নথিপত্র। ঘটনাটি ঘটেছে কাকদ্বীপ স্টেশন সংলগ্ন এলাকায়।
  10. মহারাষ্ট্রের থানে এলাকার এক ১৮তলা বিল্ডিংয়ে আচমকা আগুন লেগে যায়। ওই বহুতলে বহু মানুষ বসবাস করেন। ১১ তলায় বিদ্যুতের তার ছিঁড়ে আগুন ধরে যায় বলে খবর। ঘটনায় ভিতরে আটকে পড়েন প্রায় ৭০ জন। তাঁদের উদ্ধার করেছে দমকল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*