দশে দশ

Spread the love
  1. নেপালে সকাল সাতটা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৫টা পর্যন্ত। মোট ভোটারের সংখ্যা ১ কোটি ৯০ লক্ষেরও বেশি। প্রার্থীর সংখ্যা ৬৫৪১।
  2. ‘বানাকালাগি’ (শ্রীমুখ শৃঙ্গার) আচার পালনের জন্য বৃহস্পতিবার পুরীর জগন্নাথ মন্দির সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত বন্ধ থাকবে।
  3. নির্বাচন কমিশনের অফিসের সামনে ধরনা চলছে সিপিআই্এমের। রয়েছেন সিপিএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, ‘ক্যাপ্টেন’ মীনাক্ষী মুখোপাধ্যায়রা।
  4. বৃহস্পতিবার ঘুরে দাঁড়াল দেশের শেয়ার বাজার। এ দিন বাজার খোলার পরে নিফটি৫০ বেড়েছে ১১৬ পয়েন্ট এবং সেনসেক্স বেড়েছে ৩৬৫ পয়েন্ট।
  5. বৃহস্পতিবার ভোরে ইরান থেকে ইজ়রায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়ার কথা জানিয়েছে ইজ়রায়েলের সেনাবাহিনী ও ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।
  6. ইরানকে লক্ষ্য করে আমেরিকা ও ইজ়রায়েলের সামরিক অভিযানে কানাডা অংশ নিতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন সে দেশের প্রধানমন্ত্রী মার্ক কার্নি। তিনি জানান, এই যুদ্ধে কানাডার অংশগ্রহণ পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
  7. সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মার্কিন দূতাবাসের কাছের বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে কাতার। কোনও হুমকির আভাস না পেলেও দোহার ওই দূতাবাসের আশেপাশের এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানিয়েছে কাতারের সরকার।
  8. বৃহস্পতিবার থেকে বেন গুরিয়ন বিমানবন্দর আংশিক ভাবে খুলে দিচ্ছে ইজ়রায়েল।
  9. বৃহস্পতিবার সাতসকালে মৃদু কম্পন পাকিস্তানে। রিখটার স্কেলে কম্পন মাত্রা ছিল ৪.৩।
  10. হরমুজ় প্রণালীতে প্রায় ২০ হাজার নাবিক আটকে পড়েছেন বলে জানিয়েছেন রাষ্ট্রপুঞ্জের আন্তর্জাতিক নৌপরিবহণ সংস্থার (আইএমও) প্রধান আর্সেনিও ডোমিঙ্গুয়েজ়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*